Salil Chowdhury 100: সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকীতে চাঁদের হাট শহরে, থাকছেন মুম্বইয়ের নামী শিল্পীরাও, কবে কোথায় অনুষ্ঠান

Salil Chowdhury Birth Centenary Celebration: শহরে এবার কিংবদন্তি শিল্পী সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উদযাপন। বাঙালি শিল্পীদের পাশাপাশি উপস্থিত হচ্ছেন মুম্বইয়ের নামীদামী শিল্পীরাও। কবে কোথায় অনুষ্ঠান?

Published on: Nov 14, 2025 10:02 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কিংবদন্তি সুরকার, কবি এবং গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে, আনন্দপুর সলিল চৌধুরী জন্মশতবার্ষিকী সোসাইটি "সাত রঙ কে স্বপ্নে... স্বপ্ন রঙিন সলিল সঙ্গীত" শিরোনামে একটি গ্র্যান্ড ট্রিবিউট কনসার্ট উপস্থাপন করতে চলেছে। আগামী ১৯ নভেম্বর, ২০২৫ কলকাতার কলামন্দির প্রেক্ষাগৃহে , বিকেল ৫টা থেকে। নিবেদনে বোরোলিন। আনন্দপুর সলিল চৌধুরী জন্মশতবার্ষিকী সোসাইটি সলিল চৌধুরীর শতবার্ষিকী স্মরণে প্রতিষ্ঠিত হয়েছিল ২০২৪ সালে। সলিল চৌধুরীর সঙ্গীত, কবিতা এবং সংস্কৃতিতে বিশাল এবং বহুমুখী অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।

সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী
সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী

চাঁদের হাট সলিল স্মরণে

১৯ নভেম্বর শতবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি কনসার্টে মুম্বাই এবং বাংলার বিখ্যাত সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, সঙ্গীতজ্ঞ এবং সুরকারদের অনেকেই একত্রিত হবেন যথা কবিতা কৃষ্ণমূর্তি সুব্রামণিয়াম, সুনীল কৌশিক, শান্তনু মৈত্র। থাকবেন মমতা শঙ্করসহ মমতা শঙ্কর ডান্স কোম্পানি, হৈমন্তী শুক্লা, ঊষা উত্থুপ, শ্রীকান্ত আচার্য, শ্রীরাধা বন্দোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, শুভমিতা ব্যানার্জী, রূপঙ্কর বাগচী, লোপামুদ্রা মিত্র, জয়তী চক্রবর্তী, ইমান চক্রবর্তী, সৈকত মিত্র, স্বপন বসু, সুরধ্বনির ছাত্র -ছাত্রীদের সঙ্গে অন্তরা চৌধুরী, দীপান্বিতা চৌধুরী, গৌরব সরকার, কল্যাণ সেন বরাট (ক্যালকাটা কয়্যার) এবং অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দেবাশীষ বসু ও পরিতোষ সিনহা। কনসার্টটিতে কিংবদন্তি বেহালা বাদক এবং সুরকার ড. এল. সুব্রামানিয়ামের উপস্থিতি অন্যতম প্রাপ্তি।

সলিল চৌধুরীর স্বাক্ষর সম্বলিত কলম

১৯ নভেম্বর ২০২৫-এর বিশেষ প্রকাশনা সলিল চৌধুরী মেমোরিয়াল কালেকশন — বেশ কয়েকজন খ্যাতিমান ব্যক্তির লেখা এবং কিংবদন্তির সঙ্গীত সৃষ্টির সম্পূর্ণ তালিকা সম্বলিত একটি সংকলন। অভীক চট্টোপাধ্যায় এবং সঞ্জয় সেনগুপ্ত দ্বারা সম্পাদিত। দেজ পাবলিশিং দ্বারা প্রকাশিত হবে। সলিল চৌধুরীর হাতের লেখা দ্বারা অনুপ্রাণিত একটি স্বাক্ষর সম্বলিত কলম এবং বিশেষ কালির বোতল, সুলেখা ইঙ্ক দ্বারা উন্মোচিত হবে। এএসসিবিসিএস দ্বারা কিংবদন্তির জীবনের বিভিন্ন পর্যায় চিত্রিত একটি শতবর্ষী ক্যালেন্ডারও উন্মোচন করা হবে।

স্বর্ণমুদ্রা প্রকাশ

১৩ নভেম্বর শ্যামসুন্দর কোং জুয়েলার্স প্রকাশিত হল সলিল চৌধুরী স্মরণে স্বর্ণমুদ্রা। উপস্থিত ছিলেন অন্তরা চৌধুরী, শ্রীকান্ত আচার্য, কল্যাণ সেন বরাট , শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা। অন্তরা চৌধুরী জানান, “এই উদযাপনকে একটি অসাধারণ সাফল্যে পরিণত করতে এবং ভবিষ্যত প্রজন্মের কাছে সলিল সঙ্গীতের জাদু এগিয়ে নিয়ে যেতে আমরা আপনাদের আন্তরিক ভাবে পাশে চাইছি। ”

News/Lifestyle/Salil Chowdhury 100: সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকীতে চাঁদের হাট শহরে, থাকছেন মুম্বইয়ের নামী শিল্পীরাও, কবে কোথায় অনুষ্ঠান