Saraswati Puja, Basanta Panchami 2026: সরস্বতী পুজোর দিন হলুদ পোশাক পরার রীতি, কেন জানেন
বসন্ত পঞ্চমীতে হলুদ শাড়ি বা হলুদ পাঞ্জাবি অনেকেই পরেন। কেন এই নিয়ম?
সরস্বতী পুজো মানেই বাঙালিদের কাছে বিরাট একটা উৎসব। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী সরস্বতীর পুজো হয়। তবে সারা দেশেও এই দিনটি নানা ভাবে পালিত হয়। সর্বত্র সরস্বতী পুজোর রেওয়াজ না থাকলে বসন্ত পঞ্চমী পালনের রীতি রয়েছে নানা জায়গাতেই।

এই উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল, এর সঙ্গে মানানসই পোশাক। বিশেষ করে হলুদ রঙের পোশাক। এই দিনটিতে অনেকেই হলুদ রঙের পোশাক পরেন। এই রংটিকে শুভ বলে ধরে নেওয়া হয়।
কেন এদিন হলুদ রঙের পোশাক পরার রেওয়াজ রয়েছে জানেন কি?
এই দিনে হলুদ রঙের পোশাক পরার পিছনে রয়েছে বিশেষ কারণ। প্রথমত, বাসন্তি রং বা হলুদ রংকে শুভ বলে মনে করা হয়। একই সঙ্গে এটি সমৃদ্ধি, শক্তি, আলো এবং বুদ্ধিমত্তার প্রতীক। হলুদ রং মন থেকে নেতিবাচক ভাবনাচিন্তা দূর করে। মনে ইতিবাচক প্রভাব তৈরি করে।
এই কারণেই সরস্বতী পুজো এবং বসন্ত পঞ্চমীর দিনে অনেকেই হলুদ রঙের পোশাক পরেন। শীতের শেষে এই সময়েই সূচনা হয় বসন্ত কালের। তারও পরিচায়ক এই হলুদ রং। সেই সব কিছুরই চিহ্ন ধরা থাকে এই উজ্জ্বল রঙের মধ্যে।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


