এসবিআই অটো এক্সপো ২০২৬-এর উদ্বোধন করলেন এসবিআই চিফ জেনারেল ম্যানেজার শ্রী নিরজ কুমার পান্ডা ১০ জানুয়ারি তারিখে ইইডিএফ তালতলা গ্রাউন্ডে। অটো শিল্পের অধিকাংশ বড় সংস্থা এই ইভেন্টে অংশগ্রহণ করেছে। ৯টি প্রধান অটো সংস্থা—মারুতি, হুন্ডাই, টাটা, মাহিন্দ্রা, টয়োটা, জিপ, স্কোডা, সিত্রোঁ এবং রয়্যাল এনফিল্ড তাদের নতুন লঞ্চ করা গাড়িগুলো প্রদর্শন করেছে।

বিভিন্ন ডিলারদের সাথে সমন্বয় রেখে এসবিআই এই অটো এক্সপো ২০২৬-এর আয়োজন করেছে। বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি দেখা এবং নানা ছাড় পাওয়ার সুযোগ নিতে গ্রাহকদের এই অটো এক্সপোতে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্যাংকের নিয়ম ও শর্তাবলী মেনে গ্রাহকদের যোগ্যতা অনুযায়ী ইভেন্টেই এসবিআই-এর পক্ষ থেকে প্রাথমিক অনুমোদনপত্র (In-principle Approval letters) দেওয়া হচ্ছে।
এই অনুষ্ঠানটি ১০ এবং ১১ জানুয়ারি ২০২৬, দুই দিন ধরে চলেছে। গ্রাহকদের পছন্দের যানবাহন এক জায়গায় দেখার জন্য এই অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানানো হয়েছে।