Shiuli flower Haircare Tips: কোঁচড় ভরা শিউলিতেই লুকিয়ে চুলের জেল্লার জাদুকাঠি! হেয়ার প্য়াক তৈরির টিপস রইল

চুল জেল্লা হারাচ্ছে? শিউলি ফুল দিয়ে তৈরি করে নিন এই প্যাক। রইল টিপস।

Published on: Oct 30, 2025, 20:01:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দুর্গাপুজোর সময় থেকেই শিউলিফুলের আনাগোনা শুরু হয়ে যায়। কোঁচর ভরে শিউলি তুলে আনার দিন শুরু হয় তখন থেকেই। এরপর চলে উৎসবের মাস। একের পর এক উৎসবের আসা যাওয়া লেগে থাকে। তারই মাঝে শিউলি গাছ ভর্তি করে আসে ফুলের সমাহার। এই শিউলি গাছের পাতা যেমন বিভিন্ন কারণে উপকারি, তেমনই এই শিউলি ফুলও উপকারি। এমনই দাবি নানান রিপোর্টের। শিউলি ফুল চুলের জন্য অত্যন্ত উপকারি। দেখে নেওয়া যাক কীভাবে প্যাক তৈরি করলে চুলের যত্নে শিউলি ফুলকে কাজে লাগানো যায়।

চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন শিউলি ফুল? দেখে নিন।
চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন শিউলি ফুল? দেখে নিন।

বেশ কিছু রিপোর্ট দাবি করছে, শিউলি ফুলের নির্যাসে থাকে অ্যান্টি-অক্সিড্যান্ট, যা রুক্ষ চুলের সমস্যা দূর করে। বলা হয়, শিউলি ফুলের নির্যাস চুল পড়ার সমস্যা কমায়, চুল তাড়াতাড়ি বাড়তে সাহায্য করে।

চুলের যত্নে শিউলি ফুল ব্যবহারের টিপস:-

প্রথমেই, ১০ থেকে ১২ টা টাটকা শিউলি ফুল কুড়িয়ে নিয়ে তা ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর তা বেটে নিন মিহি করে। পরে তা একটি পাত্রে নারকেল তেল ঢেলে, তার সঙ্গে মিশিয়ে নিন। ফুল ও তেলের এই মিশ্রণ চুলের ভিতর দিয়ে মাথার ত্বকে ১০ থেকে ১৫ মিনিট ধরে মালিশ করে নিন। তারপর ভালো করে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। রিপোর্টের দাবি, এতে তুল জেল্লাদার যেমন হবে, তেমনই খুশকির সমস্যা দূর হবে।

এছাড়াও শিউলি ফুল বাটার সঙ্গে আমলকি মিশিয়েও হেয়ার প্যাক বানিয়ে নিতে পারেন। এরজন্য চাই ১০ থেকে ১২ টা শিউলি ফুল, এক চামচ আমলকি গুঁড়ো, ২ চামচ দই। সব কিছু মিশিয়ে একটি ভালো পেস্ট বানাতে হবে। বাটা যেন মিহি হয়, সেদিকে রাখতে হবে খেয়াল। চুলের গোড়ায় এই প্যাক লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে। তারপর তা ৩০ থেকে ৪০ মিনিট রেখে দিয়ে, পরে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে।

(Lucky Zodiac Signs: দেবগুরু ও দৈত্যগুরুর বিরল যোগ! নভেম্বরের শুরুতেই ধুন্ধুমার লাভের সময় আসন্ন কাদের? )

(বি.দ্র- কোনও ধরনের অ্যালার্জি থাকলে, বা ত্বকের, চুলের বিশেষ অবস্থা থাকলে, এই টিপস গ্রহণ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এই হেয়ার কেয়ার টিপস সাধারণ তথ্যের ওপর নির্ভর। বিশদ জানতে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।)