...
...
Next Story

Easy Home Facial with Aloe Vera: পার্লারের মতো ফেশিয়াল ঘরে বসে করুন অ্যালোভেরা দিয়ে! উজ্জ্বল ত্বক পেতে সহজ টিপস একনজরে

বাড়িতে যদি আ্যলোভেরা গাছ থাকে, তাহলে তা পাতা তুলে নিন। পাতার অংশের ভিতরেই থাকে জেল। সেখান থেকে ২ থেকে ৩ চামচ অ্যালোভেরা জেল তুলে নিন। তাতে মিশিয়ে নিন এক চামক লেবুর রস আর ১ চামচ গ্লিসারিন।

Published on: Jan 28, 2026, 10:53:03 IST
By
Prefer HTon Google
Advertisement

উজ্জ্বল ত্বক পেতে সব মহিলাই আগ্রহী। এজন্য অনেকেই বিভিন্ন ধরনের ক্রিম বা প্রসাধনী বাজার থেকে কেনেন। পার্লারে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েও ঠিক মনের মতো ত্বক অনেকেই পান না। আবার অনেকের এসবের সঙ্গেই থেকে যায় অ্যালার্জির সমস্যা। ফলে সব ধরনের প্রসাধনী সকলের ত্বকের পক্ষে হিতকর হয়ে ওঠে না। এদিকে, ত্বকে ধীরে ধীরে বয়সের বলি রেখা পড়তে শুরু করলেই অনেক মহিলাই ফেশিয়ালের দিকে ঝোঁকেন। জানেন কি বাড়ি বসেই আপনি পেয়ে যেতে পারেন মনের মতো ফেশিয়াল। জেনে নিন অ্যালোভেরা দিয়ে কীভাবে করতে পারবেন হোম ফেশিয়াল?

উঠে যাবে মুখের অবাঞ্ছিত দাগ! উজ্জ্বল ত্বক পেতে অ্যালোভেরার এই প্যাক দারুন উপকারী
উঠে যাবে মুখের অবাঞ্ছিত দাগ! উজ্জ্বল ত্বক পেতে অ্যালোভেরার এই প্যাক দারুন উপকারী

অ্যালোভেরা ফেশিয়াল প্যাক বানাতে কী কী প্রয়োজন?

বাড়িতে যদি আ্যলোভেরা গাছ থাকে, তাহলে তা পাতা তুলে নিন। পাতার অংশের ভিতরেই থাকে জেল। সেখান থেকে ২ থেকে ৩ চামচ অ্যালোভেরা জেল তুলে নিন। তাতে মিশিয়ে নিন এক চামক লেবুর রস আর ১ চামচ গ্লিসারিন।

কীভাবে লাগাতে হবে মুখে?

এই প্যাক তৈরি করে, ধীরে ধীরে মুখে তা ক্লক ওয়াইজ লাগিয়ে নিতে হবে। এই প্যাকটি লাগানোর সময় মুখে ম্যাসাজ করে যেতে হবে। গালের নিচের অংশ থেকে উপরের দিকে স্ট্রোক দিতে হবে। এরপর খানিকক্ষণ এই প্যাক মুখে লাগিয়ে তা পরে মুছে ফেলতে হবে।

স্ক্রাবিং

২ থেকে ৩ চামক অ্যালোভেরা জেল নিয়ে , তাতে ১ থেকে ২ চামচ দিয়ে দিন ব্রাউন সুগার। সঙ্গে মিলিয়ে নিন ১ চামচ অলিভ অয়েল। ব্রাউন সুগার না থাকলে চালের গুঁড়ো আর অলিভ অয়েলের জায়গায় কাঁচা দুধ মিশিয়ে নিতে পারেন। এই সমস্ত জিনিস ভাল করে মিশিয়ে নিন। প্যাকটি গাঢ় হতে হবে। এই প্যাক মুখে লাগিয়ে রাখতে হবে ৫ থেকে ৭ মিনিট। মনে রাখতে হবে, এই প্যাক কিছুতেই মুখে ঘসলে চলবে না।

এরপর মুখে স্টিম নিতে পারেন। ফেশিয়াল স্টিমিং খুবই সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে। যে জলে আপনি ভাপ নিচ্ছেন তাতে মিশিয়ে নিতে পারেন খানিকটা এশেনশিয়াল অয়েল।

মাস্ক

১ চামচ মুলতানি মাটির সঙ্গে ২ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। সঙ্গে ২ চামচ দিয়ে দিন গোলাপ জল। এই মিশ্রণটি ২০ মিনিটের জন্য লাগিয়ে ফেলুন। যাঁদের শুষ্ক ত্বক, তাঁরা মুলতানি মাটির জায়গায় চন্দনের পাউডার ব্যবহার করতে পারেন।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON