Weight Loss Tips: এই ভুলটা করলে কখনই ফ্যাট কমবে না, বলছে গবেষণা
Weight Loss Tips: অল্প সময়ের জন্য ওজন কমলেও পরে তা বেড়েই যাবে। এমনটাই বলছেন গবেষকরা। 'কানাডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে' প্রকাশিত হয়েছে সেই গবেষণা।
Weight Loss Tips: স্বল্পকালীন, ছোটখাটো পরিবর্তন করে লাভ হবে না। অল্প সময়ের জন্য ওজন কমলেও পরে তা বেড়েই যাবে। এমনটাই বলছেন গবেষকরা। 'কানাডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে' প্রকাশিত হয়েছে সেই গবেষণা।

ট্রায়ালে ২৫-৭০ বছর বয়সী ৩২০ জন প্রাপ্তবয়স্কের উপর পর্যবেক্ষণ চালানো হয়। তাঁদের প্রত্যেকেরই অতিরিক্ত ওজন বা স্থূলতা রয়েছে। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ৫২.৬ বছর। তাঁদের মধ্যে ৭৭% মহিলা ছিলেন। তাঁদের প্রতিদিনের খাদ্যগ্রহণ ১০০ কিলো ক্যালরি হ্রাস করা হয়। কারও কারও ক্ষেত্রে প্রতিদিন ২,০০০ স্টেপ হাঁটতে বলা হয়।
'আমরা দেখেছি অতিরিক্ত ওজন বা স্থূলতা থাকা প্রাপ্তবয়স্কদের মধ্যে ছোট পরিবর্তনের ফলে ২-৩ বছর ধরে সেরকম কোনও পরিবর্তন হয়নি। পর্যবেক্ষণ করার চেয়ে এই পদ্ধতি খুব বেশি কার্যকর ছিল না,' লিখেছেন ডক্টর রবার্ট রস, কুইন্স ইউনিভার্সিটি, কিংস্টনের হেলথ কাইনেসিওলজির প্রধান লেখক এবং অধ্যাপক।
যদিও ছোটখাটো পরিবর্তনের কারণে ওজন ৩, ৬, ১২ এবং ১৫তম মাসে কমেছে। তবে ২৪ মাসের শেষে তাঁদের সঙ্গে শুধুমাত্র পর্যবেক্ষণের মধ্যে থাকা ব্যক্তিদের ওজনের খুব একটা হেরফের হয়নি।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


