Sourav Ganguly Love Story: সৌরভ-ডোনার প্রেম পর্বের সময় এই তাক লাগানো ঘটনাগুলো জানেন?

Sourav Ganguly Love Story On His Birthday: সৌরভ এবং ডোনার প্রেম কাহিনি সিনেমাকেও হার মানিয়ে দিতে পারে। ছোট থেকে তারা প্রতিবেশী। পরে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। ধীরে ধীরে সব বাধা-বিপত্তি পেরিয়ে এক সফল দাম্পত্য জীবনে উপনীত হন দুজন।

Published on: Jul 08, 2025 7:00 AM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সৌরভ এবং ডোনা দুজনেই কলকাতার বেহালায় প্রতিবেশী হিসেবে বড় হয়ে উঠেছেন। ছোটবেলা থেকেই তাদের মধ্যে পরিচয় ছিল। সৌরভ গলিতে ক্রিকেট খেলতেন। বল ডোনার বাড়িতে পড়লে কুড়োতেও গিয়েছেন একাধিকবার। পরে একবার টিউশন পড়ার জন্যও ডোনাকে পৌঁছে দিয়ে এসেছিলন সৌরভ। আজতক বাংলাকে ডোনা জানিয়েছিলেন, সেটাই তাদের প্রথম একসঙ্গে বাইরে বেরনো। চাইনিজ রেস্টুরেন্টটেও নাকি গিয়েছিলেন সেদিন।

এই তাক লাগানো ঘটনাগুলো জানেন?
এই তাক লাগানো ঘটনাগুলো জানেন?

আরও পড়ুন - জন্মদিনের প্রাক্কালে সৌরভ গাঙ্গুলির ১০ অজানা দিক, শুনলে চমকে উঠতে পারেন

লুকিয়ে বিয়ে করেন দুজনে

যদিও তারা একে অপরকে ভালোবাসতেন, তাদের বিয়ের বিষয়ে পরিবারের তরফে সম্মতি সম্ভবত ছিল না। যে কারণে তাদের লুকিয়ে বিয়ে করতে হয়। কিন্তু পরে ম্যারেজ রেজিস্ট্রার সেই খবর ফাঁস করে দেন। ১৯৯৬ সালের ১২ই আগস্ট, পরিবারের কাউকে না জানিয়েই সৌরভ ও ডোনা আইনিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই গোপন বিয়ের পরেই সৌরভ শ্রীলঙ্কা সফরে চলে যান।

পরিবারে খবর যায়

তাদের এই গোপন বিয়ের খবর একসময় দুই পরিবারেই পৌঁছে যায়। প্রথমে প্রচণ্ড রাগ ও ক্ষোভ থাকলেও, ভালোবাসার গভীরতা বুঝতে পেরে অবশেষে উভয় পরিবারই তাদের সম্পর্ক মেনে নেয়। তার এক বছর পর ১৯৯৭ সালের ২১শে ফেব্রুয়ারি, দুই পরিবারের উপস্থিতিতে সমস্ত রীতিনীতি মেনে সৌরভ ও ডোনার সামাজিক বিবাহ সম্পন্ন হয়।

আরও পড়ুন - Sourav Ganguly Quotes: লর্ডসের ময়দান থেকে দেশের দাদা হয়ে ওঠা! সৌরভের যেসব কথা আজও রক্ত গরম করে তরুণদের

আদর্শ প্রেমের উদাহরণ

ছোট থেকে দুজনের মধ্যে ভালোবাসা ও প্রেম ও দীর্ঘ ২৮ বছর ধরে তাঁদের বিবাহিত জীবন একটা যথার্থ প্রেমের উদাহরণও বটে। নানা সময় সৌরভ স্বীকার করেছেন, তাঁর জীবনে তাঁর ‘ম্যাডামের’ ভূমিকা। ফলে জন্মদিনে এই প্রেম কাহিনির কথা যেন না বললেই নয়।