Harmful Products for Skin: এগুলি দিয়ে মুখ পরিষ্কার করছেন নাকি! নিজের ভালো চাইলে এখনই বন্ধ করুন

Harmful Products for Skin: সোশ্যাল মিডিয়ায় নানা বিষয় নিয়ে নানা পরামর্শ ভর্তি হয়ে থাকে। অনেকেই সে সব পরামর্শ মেনে নেন, এবং সেই অনুযায়ী কাজ করেন। কিন্তু কোনও কোনও পরামর্শ আপনার জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে।

Published on: May 11, 2026, 11:06:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Harmful Products for Skin: বহু ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেওয়া যায়। ইন্টারনেট খুঁজলে এমন বহু পরামর্শই নজরে আসবে। কিন্তু তার সব ক’টি যে ত্বকের জন্য ভালো— এমনটিও নয়। তেমনই কয়েকটি ‘খারাপ’ পরামর্শ এড়িয়ে চলার কথা বলা হল এখানে।

এগুলি দিয়ে মুখ পরিষ্কার করছেন নাকি! নিজের ভালো চাইলে এখনই বন্ধ করুন
এগুলি দিয়ে মুখ পরিষ্কার করছেন নাকি! নিজের ভালো চাইলে এখনই বন্ধ করুন

চিনি: অনেকেই চিনি দিয়ে মুখের ত্বক পরিষ্কারের পরামর্শ দেন। কিন্তু এটি মোটেই ঠিক নয়। কারণ এতে ত্বক কেটে যেতে পারে। নানা ধরনের সংক্রমণের আশঙ্কা বাড়ে।

গরম জল: মুখের ত্বকের জন্য অত্যন্ত খারাপ। কারণ উষ্ণ জল মুখে দিলে ত্বকের আর্দ্রতা কমে যায়। ফলে ত্বকের মারাত্মক ক্ষতি হয়।

বেকিং সোডা: অনেকেই মনে করেন, এটি দিয়ে ত্বক দারুণ পরিষ্কার হয়। আসলে এটি ক্ষার। আর এটি ব্যবহার করলে ত্বকের Ph মাত্রা গণ্ডগোল হয়ে যায়। তাতে নানা ধরনের রোগের আশঙ্কা বাড়ে।

আঠা: অনেকে ব্ল্যাকহেড পরিষ্কার করার জন্য আঠা ব্যবহার করেন। এটিও মারাত্মক ক্ষতিকারক। এতে ত্বকে থাকা লোমকূপের ছিদ্র বন্ধ হয়ে যায়।

লেবু: লেবুর রস দিয়ে মুখ পরিষ্কার করাও মোটেই ঠিক নয়। ত্বকের যে উপাদানগুলি রোদ থেকে রক্ষা করে, সেগুলির ক্ষতি হয় এতে।

টুথপেস্ট: ব্রণ কমানোর জন্য এটি ব্যবহার করতে বলেন অনেকে। ব্রণ কমলেও এর ফলে বাড়ে নানা ধরনের সংক্রমণের আশঙ্কা।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More