Success secret tips: সকালের ৫ অভ্যাসেই সাফল্য পেয়েছেন এই বিখ্যাত ব্যক্তিত্বরা, আপনারও কি আছে এগুলি

Success secret tips: বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিরা কীভাবে এত সফল? তাদের এমন আকাশছোঁয়া সাফল্যের আসল রহস্য কী? জানা গিয়েছে, সকালের ৫ অভ্যাসই তাদের পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে।

Published on: Feb 5, 2026, 13:06:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিরা কীভাবে এত সফল? তাদের এমন আকাশছোঁয়া সাফল্যের আসল রহস্য কী? সকালের ৫ অভ্যাসই তাদের পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে। সেই অভ্যাসগুলি কী কী? একনজরে দেখে নেওয়া যাক।

সকালের ৫ অভ্যাসেই সাফল্য পেয়েছেন এই বিখ্যাত ব্যক্তিত্বরা, আপনারও কি আছে এগুলি
সকালের ৫ অভ্যাসেই সাফল্য পেয়েছেন এই বিখ্যাত ব্যক্তিত্বরা, আপনারও কি আছে এগুলি

ভোরবেলা ঘুম থেকে ওঠা: বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকা অনেকেরই স্বভাব। তবে সারা বিশ্বের সফল ব্যক্তিরা ভোর বেলায় ঘুম থেকে ওঠেন। কারণ এতে কাজের সময় বেশি মেলে।

জল: চা বা কফি নয়, সাধারণ জল দিয়েই দিন শুরু করেন তাঁরা। মন ও শরীর ভালো রাখতে জল খুব উপকারী। পাশাপাশি সাধারণ জীবন যাপনেও অভ্যস্ত সফল ব্যক্তিরা।

ব্যায়াম: সকাল সকাল ব্যায়াম শরীরের জন্য খুব ভালো। দীর্ঘদিন শরীর চাঙ্গা রাখতে ব্যায়ামেই ভরসা রাখেন বিশ্বের তাবড় তাবড় মানুষরা। কারণ এটি হাজার একটা রোগকে দূরে রাখে।

সারাদিনের রুটিন: সারাদিনের কাজকর্মের জন্য একটি রুটিন কষে নেন তারা। কখন কোন কাজটা করবেন কতক্ষণে শেষ করবেন, সেই সব হিসেব করে নেন। এতে অযথা সময় নষ্ট হয় না‌।

পড়াশোনা: পড়াশোনাকে যথেষ্ট গুরুত্ব দেন বিশ্বের সফল ব্যক্তিরা। পড়াশোনাই যে সাফল্যের শিখরে পৌঁছে দেন, সে কথাই বিশ্বাস করেন তাঁরা। এর জন্য বেশি বয়সেও পড়ার অভ্যাস ধরে রাখেন।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More