...
...
Next Story

Summer gut health: গরমে ঘন ঘন পেট খারাপের আশঙ্কা? কোন কোন খাবার খেলে ঝুঁকি কমবে জানেন

Summer gut health: গরমে পেট খারাপ হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। তবে এই মরসুমে কিছু নির্দিষ্ট খাবার খেলে আর সে ভয় থাকে না। জেনে নিন‌কোন কোন খাবার পাতে রাখবেন।

Published on: Feb 03, 2026 03:11 PM IST
By
Prefer HTon Google
Advertisement

গরমে পেট খারাপ হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। তবে এই মরসুমে কিছু নির্দিষ্ট খাবার খেলে আর সে ভয় থাকে না। জেনে নিন‌কোন কোন খাবার পাতে রাখবেন।

গরমে ঘন ঘন পেট খারাপের আশঙ্কা? কোন কোন খাবার খেলে ঝুঁকি কমবে জানেন
গরমে ঘন ঘন পেট খারাপের আশঙ্কা? কোন কোন খাবার খেলে ঝুঁকি কমবে জানেন

জল খান: গরমে পেটখারাপ হওয়ার বড় কারণ শরীরে জল কমে যাওয়া। এই সময় ঘাম দিয়ে জল বেরিয়ে যায়। ফলে হজমে সমস্যা হয়।‌ বাড়ে পেটখারাপের আশঙ্কা।

দই: গরমে পেটের ভালো ব্যাকটেরিয়া দুর্বল হয়ে পড়ে। ফলে নষ্টও হয়ে যায়। এর থেকেই পেট খারাপ হয়। তাই পেট ভালো রাখতে দই খান।

নারকেল জল: নারকেল জল খেলে শরীরে জলের ভারসাম্য ঠিক থাকে। গরমে শরীরে জলের পরিমাণ ঠিক থাকা দরকার। তাই নারকেল জল খান ঘন ঘন।

সবুজ শাকসবজি: সবুজ পাতা সমেত শাকসবজি বেশি করে খান। এতে পেট খারাপ হবে না সহজে। এই ধরনের সবজি বরং পেট ভালো রাখে।

মশলাদার খাবার এড়িয়ে চলুন: মশলাদার খাবার শরীর ভীষণ গরম করে। তার উপর এই ধরনের খাবার পেট খারাপের বড় কারণ‌। তাই গরমে এসব নৈব নৈব চ।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON