Heart Attack Reasons: এই সব অদ্ভুত কারণেও হতে পারে হার্ট অ্যাটাক, হৃদরোগ এড়াতে কী কী করবেন না

Heart Attack Reasons: নানা কারণে হৃদরোগ হতে পারে। এর কারণগুলি অনেকেই জানেন। কিন্তু পরিচিত কারণ বাদ দিয়েও নানা কারণে হার্ট অ্যাটাক হতে পারে। জেনে নিন, সেই কারণগুলি।

Published on: Apr 22, 2026, 06:58:21 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Heart Attack Reasons: পরিসংখ্যান বলছে, হালে অল্প বয়সীদের মধ্যে হার্ট অ্যাটাকের পরিমাণ অনেk বেড়ে গিয়েছে। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে এমন বহু মানুষ মারা গিয়েছেন, যাঁদের বয়স ৪০ থেকে ৫০-এর মধ্যে। নামজাদা ব্যক্তিত্বদের মধ্যেও অনেকেরই এমন ঘটেছে।

এই সব অদ্ভুত কারণেও হতে পারে হার্ট অ্যাটাক, হৃদরোগ এড়াতে কী কী করবেন না
এই সব অদ্ভুত কারণেও হতে পারে হার্ট অ্যাটাক, হৃদরোগ এড়াতে কী কী করবেন না

কিন্তু কেন বাড়ছে আচমকা এমন হার্ট অ্যাটাকের পরিমাণ? কায়িক পরিশ্রমের অভাব, অস্বাস্থ্যকর খাবার খাওয়া এবং মানসিক চাপ যেমন এর কারণ, তেমনই এর পিছনে রয়েছে বহু অদ্ভুত কারণও। দেখে নেওয়া যায়ক, সেগুলি কী কী। কীভাবেই বা সাবধান হবেন?

  • নিয়মিত দাঁত না মাজা: ভালো করে দাঁত না মাজলে, মুখ অপরিষ্কার থাকাও যে হৃদরোগের কারণ হতে পারে, সে কথা জানেন কি? সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে হৃদরোগ বিশেষজ্ঞ অপর্ণা জয়সওয়াল জানিয়েছেন, মুখে এমন কিছু জবাণু জন্মায়, যেগুলি পরবর্তীকালে হৃদযন্ত্রের আশপাশের ধমনী এবং শিরায় চর্বি জমাতে পারে। এর ফলে হৃদরোগের আশঙ্কা বাড়ে। মুখ পরিচ্ছন্ন রাখলে হৃদরোগের আশঙ্কা কমে।
  • একাকিত্ব: এটিও হৃদরোগ বেড়ে যাওয়ার অন্যতম কারণ। তেমনই বলছেন চিকিৎসক অপর্ণা জয়সওয়াল। তাঁর কথায়, একাকিত্ব মারাত্মক পরিমাণে রক্তচাপ বাড়িয়ে দেয়। ফলে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে।
  • অবসাদ: একাকিত্বের মতোই এটিও হৃদরোগের কারণ। যাঁদের এই সমস্যা থাকে, তাঁদের চলাফেরা কমে য়ায়। তাঁরাও মানসিক চাপের মধ্যে দিন কাটান। এটিও শেষ পর্যন্ত হৃদরোগের আশঙ্কা অনেকটাই বাড়িয়ে দিতে পারে। এমনই বলছেন চিকিৎসক অপর্ণা জয়সওয়াল।
  • অটো ইমিউন জাতীয় সমস্যা: অল্প বয়সীদের মধ্যে হৃদোরেগর অন্যতম কারণ এই সমস্যা। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের সুস্থ কোষকে মারতে থাকে। কোনটি সুস্থ কোষ, আর কোনটি অসুস্থ কোষ— তার পার্থক্য করতে পারে না রোগ প্রতিরোধ শক্তি। এই সমস্যাও আচমকা হৃদরোগের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে।
  • কোকেন: যাঁরা কোকেনের মতো মাদক সেবন করেন, তাঁদের হৃদরোগের আশঙ্কা বাড়ে। কারণ এই জাতীয় মাদকও রক্তচাপ বাড়িয়ে দেয়। এই ধরনের মাদক পাশাপাশি বাড়িয়ে দেয় একাকিত্বের সমস্য়াও। সব মিলিয়ে হৃদরোগের আশঙ্কা অনেকটাই বেড়ে যেতে পারে। বলছেন চিকিৎসক অপর্ণা জয়সওয়াল।
  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More