Healthy Lifestyle Tips: এই ৫টি খাবারের কারণে কমে যেতে পারে যৌন চাহিদা, আপনিও খাচ্ছেন নাকি এগুলি
Healthy Lifestyle Tips: নানা কারণে মানুষের যৌন চাহিদার পরিমাণ কমে যাচ্ছে। এর পিছনে রয়েছে খাবারেরও ভূমিকা। দেখে নিন যৌনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এই খাবারগুলি আপনি খাচ্ছেন কি না।
Healthy Lifestyle Tips: মানসিক চাপ, বিশ্রামের অভাব, রক্তচাপ বেড়ে যাওয়া, জীবনযাত্রায় বেনিয়মের মতো কারণে অনেকের যৌন চাহিদা কমে যাচ্ছে। তার মধ্যে বিপদ বাড়িয়েছে করোনা। এই সংক্রমণটির কারণেও অনেকের যৌন চাহিদা কমেছে। বিশেষ করে পুরুষদের মধ্যে এই সমস্যার পরিমাণ বেশি। কিন্তু এসবের পাশাপাশি কিছু কিছু খাবারের প্রভাবেও সমস্যা দেখা দিয়েছে। এই খাবারগুলি যৌন চাহিদার মাত্রা কমিয়ে দেয়। দেখে নিন সেগুলি কী কী।

পুদিনা পাতা: বহু ধরনের গুণ আছে, খেতে ভালো, সুন্দর গন্ধ। তার পরেও এই পাতার বেশ কিছু উপাদান কমিয়ে দিতে পারে যৌনতার প্রতি আগ্রহ। তাই যাঁরা এই সমস্যায় ভুগছেন, এড়িয়েচলুন এই পাতাটি।
মদ: অনেকই শারীরিক সম্পর্কের আগে মদ্যপান উপভোগ করেন। কিন্তু বিষয়টি যতই রোম্যান্টিক হোক না কেন, দীর্ঘ দিন ধরে অতিরিক্ত মাত্রায় মদ্যপান কমিয়ে দিতে পারে শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ।
ভাজাভুজি: জাংক ফুড বা ভাজাভুজি এক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু। এই খাবারে থাকা অতিরিক্ত নুন এবং অন্যান্য উপাদান বদেলে দিতে পারে হরমোনের মাত্রা। তাতে কমে যায় যৌনতার প্রতি আগ্রহ।
চকোলেট: শুনে অবাক লাগছে? কিন্তু কথাটা সত্যি। নিয়মিত চকোলেট খেলে পুরুষদের শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ কমে যেতে পারে। চকোলেটে Oxytocin নামক উপাদান থাকে। এটি Testosterone-এর মাত্রা কমিয়ে দিতে পারে।
চিজ: অত্যন্ত সুস্বাদু এই খাবারটি পুরুষের যৌনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। কারণ এতে নানা ধরনের synthetic hormone রয়েছে। এগুলি Testosterone-এর মাত্রা কমিয়ে দেয় পুরুষের শরীরে। ফলে এই খাবারটি এড়িয়ে চলাই ভালো।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


