Borderline Diabetes Symptoms: আপনার কি ডায়াবিটিসের সমস্যা দেখা দিতে চলেছে? কয়েকটি লক্ষণ দেখলেই এটি বোঝা যায়

এখন ঘরে ঘরেই ডায়াবিটিসে আক্রান্ত মানুষ। কিন্তু এই রোগের ক্ষেত্রে বড় সমস্যা হয়ে দাঁড়ায়, দেরিতে ধরা পড়া। গোড়াতেই কয়েকটি লক্ষণ দেখলে তাই সতর্ক হওয়া দরকার।

Published on: Jan 27, 2026, 16:42:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ডায়াবিটিসের সমস্যায় এখন অনেক বেশি মাত্রায় মানুষ আক্রান্ত হচ্ছেন। কিন্তু অনেকেই বুঝতে পারেন না, কখন এই সমস্যা ধীরে ধীরে তাঁর শরীরকে গ্রাস করে ফেলেছে। ডায়াবিটিস শুধু আলাদা করে একটি সমস্যা নয়। এটি ক্রমণ রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এর কারণে এক সময়ে বিভিন্ন অঙ্গগুলি কাজ করার ক্ষমতা হারায়। ফলে সব মিলিয়ে এই সমস্যাটি যে কোনও মানুষের জন্যই ভয়ানক বিপদ ডেকে আনতে পারে। তাই এই সমস্যার আগাম আভাস পেলে অনেকটাই সুবিধা হয়। অনেকেই সচেতন হতে পারেন।

আপনার কি ডায়াবিটিসের সমস্যা দেখা দিতে চলেছে? কয়েকটি লক্ষণ দেখলেই এটি বোঝা যায়
আপনার কি ডায়াবিটিসের সমস্যা দেখা দিতে চলেছে? কয়েকটি লক্ষণ দেখলেই এটি বোঝা যায়

চিকিৎসকরা বলছেন, কিছু উপসর্গ দেখে আগে থেকেই বোঝা যেতে পারে ডায়াবিটিসে আক্রান্ত হতে চলেছেন। একে বলে প্রি-ডায়াবিটিস বা বর্ডারলাইন-ডায়াবিটিস।

কোন কোন লক্ষণ দেখলেই সতর্ক হবে? রইল তালিকা।

  • হাঁটু, কনুই, ঘাড়, বগলের মতো এলাকায় কালো কালো ছোপ ডায়াবিটিসের পূর্বাভাস হতে পারে। এমন লক্ষণ দেখলেই চিকিৎসকের পরামর্শ নিন।
  • ডায়াবিটিসের অন্যতম পূর্বাভাস হল নিরন্তর ক্লান্তি। সারা রাত ভালো করে ঘুমের পরেও যদি ক্লান্ত লাগে, বুঝবেন ডায়াবিটিসের দিকে ঝুঁকছেন। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।
  • কোনও কারণ ছাড়াই কি ওজন বাড়ছে বা কমছে? এর কারণও হতে পারে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া। এমন কিছু লক্ষণ দেখলেই সতর্ক হন।
  • ঘন ঘন মূত্রত্যাগ করাও ডায়াবিটিসের পূর্বাভাস হতে পারে। এই সমস্যা হলে জল তেষ্টাও বেড়ে যায়। এমন লক্ষণ দেখলে চিকিৎসকের পরামর্শ নিন।
  • বসে বসেই মাথা ঘুরছে? তাহলে অবশ্যই চিকিৎসককে জানান। কারণ এটিও ডায়াবিটিসের পূর্বাভাস হতে পারে।
  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More