Buttermilk Health Benefits: দুধ খেলে বমি পায়? তাহলে এই পানীয়টি খান, গুণ প্রায় একই রকম, কোলেস্টেরলও কমবে

দুধ খেলে অনেকেরই গা গুলিয়ে ওঠে, বমি পায়। কিন্তু এই সমস্যার সমাধান আছে।

Published on: Jan 28, 2026, 09:34:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দুধে অনেকেরই সমস্যা হয়। বিশেষ করে যাঁদের Lactose intolerance থাকে, তাঁরা দুধ খেতেই পারেন না। কিন্তু এই অত্যন্ত পুষ্টিকর এবং প্রয়োজনীয় পানীয়। তাই দুধ না খেলে শরীরে নানা ধরনের পুষ্টিগুণের অভাব দেখা দিতে পারে।

দুধ খেলে বমি পায়? তাহলে এই পানীয়টি খান, গুণ প্রায় একই রকম, কোলেস্টেরলও কমবে
দুধ খেলে বমি পায়? তাহলে এই পানীয়টি খান, গুণ প্রায় একই রকম, কোলেস্টেরলও কমবে

এই সমস্যা কিছুটা কমাতে পারেন অন্য একটি পানীয় দিয়ে। সেটি আমাদের অতি পরিচিতও।

শীত শেষ হয়ে আসছে। এই সময়ে রোগ প্রতিরোধ শক্তি বজায় রাখা থেকে শুরু করে শরীর আর্দ্র রাখাটাও দরকার। তাই যদি দুধের বদলে কিছু খেতে হয়— সেটি আমাদের অত্যন্ত চেনা পানীয় ঘোল। ইংরেজিতে যাকে বলা হয় ‘বাটারমিল্ক’।

Buttermilk শব্দটি শুনে অনেকেরই মনে হতে পারে, এতে বুঝি মাখন থাকে। কিন্তু বিষয়টি মোটেও তা নয়। এই পানীয়ে কোনও রকম মাখন থাকে না। মাখন তোলার সময়ে যে অবশিষ্ট দুধ পড়ে থাকে, তাকে buttermilk বলা হয়। যদিও এর সঙ্গে ঘোলের বিশেষ পার্থক্য নেই।

ভারতীয় আয়ুর্বেদে এই buttermilk বা ঘোলের বহু ধরনের গুণের কথা বলা আছে। তেমনই বলছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ দীক্ষা ভাবসার। তাঁর কথায়, ঘোলের পুষ্টিগুণ যেমন অনেক, তেমনই এটি কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করে, পেটের নানা সমস্যা কমায়, হজমশক্তি বাড়ায়।

এখন দেখে নেওয়া যাক, এই ঘোল বানাবেন কী করে।

কী কী লাগবে:

  • দই: এক কাপের ৪ ভাগের ১ ভাগ
  • জল: ১ কাপ
  • নুন: স্বাদমতো
  • জিরে গুঁড়ো: আধ চামচ
  • পুদিনা পাতা: স্বাদমতো
  • ধনে পাতা: স্বাদমতো
  • আদা কুচি: সামান্য

কীভাবে বানাবেন:

  • প্রথমে দইটি কাচের একটি পাত্রে ঢেলে নিন।
  • তার পরে তাতে জল মিশিয়ে দিন।
  • এবার নুন-সহ অন্য মশলাগুলি মেশান।
  • মিক্সার বা ব্লেন্ডারে চালিয়ে নিন।

তৈরি হয়ে গেল buttermilk বা ঘোল। রোজ এক কাপ করে খেতেই পারেন। তাতে বহু উপকার পাবেন।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More