Foods to avoid to cure Uric Acid: ইউরিক অ্যাসিডের জন্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? ভুলেও খাবেন না এই খাবারগুলি
Foods to avoid to cure Uric Acid: ইউরিক অ্যাসিডকে যদি নিয়ন্ত্রণে রাখতে চান,তাহলে আদা খাওয়া খুবই কার্যকরী। এর জন্য, আদার পেস্ট বানিয়ে বা চায়ে যোগ করে পান করুন।এ ছাড়া আদার তেল দিয়ে মালিশ করলেও ফোলা ও ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।
Foods to avoid to cure Uric Acid: সাম্প্রতিককালে যে জীবনযাত্রা দেখা যাচ্ছে, তাতে ডায়াবেটিসের সমস্যার পরই বহু কম বয়সীদের মধ্যে দেখা যেতে শুরু করেছে ইউরিক অ্যাসিডের সমস্যা। ইউরিক অ্যাসিডের সমস্যায় যদি প্রথম থেকেই নজর না দেওয়া যায়, তাহলে সমস্যা কমবে না। যে বিষয়টি সবচেয়ে বেশি জরুরি, তা হল খাওয়া দাওয়ার দিকে এই সময় সবচেয়ে বেশি সতর্ক থাকা প্রয়োজন।

ইউরিক অ্যাসিড কী?
ইউরিক অ্যাসিড কিডনি বা মলের দ্বারা বেরিয়ে যাওয়ার শারীরবৃত্তীয় ক্রিয়া রয়েছে। শরীরের প্রক্রিয়া অনুযায়ী এটি ফিল্টার হয়ে যায়। যদি কিডনি সঠিকভাবে এটিকে ফিল্টার না করতে পারে,তাহলে রক্তে মিশে যেতে পারে এই ইউরিক অ্যাসিড। ফলে গাঁটের ব্যথার মতো রোগ দেখা যায়।
ইউরিক অ্যাসিডের উপসর্গ
- শোবার সময় পায়ে একটা প্রবল ব্যথা অনুভব করা।
-পায়ের কিনারায় ফোলাভাব।
-পায়ের জয়েন্টে ব্যথা।
-বসা আর ওঠার সময় পায়ের পাতায় ব্যথা।
ভুলেও খাবেন না এই খাবারগুলি-
দই
যদি ইউরিক অ্যাসিড থেকে থাকে, তাহলে ভুলেও খাবেন না দই। এতে উপস্থিত ট্রান্স ফ্যাট আর প্রোটিন শরীরে ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয়।
জাঙ্কফুড
উল্লেখ্য, তেলযুক্ত খাবার ও জাঙ্কফুড কোনও মতেই খাবেন না। এতে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। এছাড়াও রেডমিট থেকে দূরে থাকতে পরামর্শ দিচ্ছেন বহু বিশেষজ্ঞ।
কপি
ফুলকপি হোক বা বাঁধা কপি খাওয়া নিয়েও সাবধানতার কথা বলছেন চিকিৎসকরা। কপিতে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফুলকপি, বাঁধাকপি এবং মাশরুমের মতো জিনিস খাওয়া উচিত নয় যদি শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা ভয়ানক বেশি । এই সব সবজিতে প্রচুর পরিমাণে পিউরিন থাকে। এর সেবনে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে।
বাদাম ও মদ
বাদাম খাওয়ার থেকে ইউরিক অ্যাসিডের রোগীদের বিরত থাকার পরামর্শ দিয়েছেন অনেকে। বাদাম খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার প্রভূত সম্ভাবনা থাকে। এছাড়াও মদ্যপান ইউরিক অ্যাসিডের পক্ষে খুবই খারাপ বিষয়।
ইউরিক অ্যাসিডকে যদি নিয়ন্ত্রণে রাখতে চান,তাহলে আদা খাওয়া খুবই কার্যকরী। এর জন্য, আদার পেস্ট বানিয়ে বা চায়ে যোগ করে পান করুন।এ ছাড়া আদার তেল দিয়ে মালিশ করলেও ফোলা ও ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও রসুন ইউরিক অ্যাসিডের পক্ষে ভাল। লেবু ইউরিক অ্যাসিডের পক্ষে ভাল। এছাড়াও জোয়ানের জল ইউরিক অ্যাসিড কমানোর পক্ষে ভাল।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


