Healthy Heart Tips: দাঁতের মর্ম বুঝলেই হার্ট ভাল রাখা যাবে!দাঁত মাজা কেন রোজ জরুরি জানেন?
Healthy Heart Tips: বিশেষজ্ঞদের পরামর্শ, দিনে ২ বার করে দাঁত মাজুন। সফ্ট ব্রিসেল রয়েছে এমন ব্রাশ দিয়ে মেজে নিন দাঁত। প্রতি চার থেকে তিন মাসের মধ্যে পাল্টে পেলুন নিজের টুথ ব্রাশ। এতে মাড়ির স্বাস্থ্যবিধি রক্ষা করা যাবে।
Healthy Heart Tips: ইউরোপিয়ান জার্নাল অফ প্রিভেন্টিভ কার্ডিওলজির একটি তথ্য অনুযায়ী, মুখ যদি পরিষ্কার না থাকে তাহলে রক্তে ব্যাকটেরিয়া জমে গিয়ে শরীরে ইনফ্লেমেশন শুরু করে দেয়। আর মাড়িতে জমে থাকা ব্যাকটেরিয়া থেকে হার্টের নানান অসুখ জন্ম নিতে পারে। এই বিষয়ে বিভিন্ন চিকিৎসক বৈজ্ঞানিক দিক থেকে কয়েকটি বিষয়ে আলোকপাত করেছেন। তবে গবেষণা বলছে, যদি হার্ট ভাল রাখতে চান, তাহলে মাড়ি তথা দাঁত পরিষ্কার রাখা জরুরি। যার জন্য রোজ ব্রাশ করা খুবই প্রয়োজনীয়।

জার্নালের তথ্য বলছে, সারা বিশ্বে মৃত্যুর সংখ্যার নিরিখে সবচেয়ে বেশি কারণ এই 'হার্ট অ্যাটাক'। মাড়িতে জমে থাকা ব্যাকটেরিয়া রক্ত বাহিকার মধ্যে ঢুকলেই তা রক্তকে জমাট বাঁধিয়ে দেয়। ফলে রক্তচলাচলে সমস্যা হয়। জার্নালের তথ্য বলছে, বিশ্বের একটা বড় অংশের হৃদরোগী দাঁত বা মাড়ির সমস্যায় ভোগেন। বিষয়টি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে চিকিৎসক তিলক সুবর্ণা বলছেন, 'গবেষণাটি পেরিওডন্টাল রোগ এবং কার্ডিওভাসকুলার রোগের মধ্যে একটি ইতিবাচক সম্পর্ক দেখিয়েছে , যেখানে বলা হচ্ছে সাড়ে তিনগুণ হার্টের রোগের ঝুঁকি বেড়ে যায় এই সমস্যা থেকে। যদিও কোন মেকানিজম দিয়ে দুটি ফ্যাক্টরকে যোগ করা হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়।' তবে চিকিৎসকদের পরামর্শ, মুখ ও দাঁত পরিষ্কার রাখা জরুরি। তাঁদের পরামর্শ দেখে নেওয়া যাক।
- দিনে ২ বার করে দাঁত মাজুন। সফ্ট ব্রিসেল রয়েছে এমন ব্রাশ দিয়ে মেজে নিন দাঁত। প্রতি চার থেকে তিন মাসের মধ্যে পাল্টে পেলুন নিজের টুথ ব্রাশ। এতে মাড়ির স্বাস্থ্যবিধি রক্ষা করা যাবে।
- ব্রাশ করার পর মাউথ ওয়াশ করতে ভুলবেন না।
- চেষ্টা করা উচিত যতটা সম্ভব কম চিনি মেশানো খাবার খাওয়ার। এতে দাঁতের স্বাস্থ্য ভাল থাকে।
-তামাকজাতীয় খাবার না চিবানোই ভাল। এছাড়াও ধূমপান থেকে দূরে থাকা ভাল।
-মাঝে মাঝে দাঁতের চেক আপ করানো জরুরি। চিকিৎসকরা বলছেন, দাঁত ভাল থাকলে স্বাস্থ্য ভাল থাকবে সব দিক দিয়ে।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


