...
...
Next Story

জয়-বীরুর ভূমিকায় সিধু-পটা! শোলে-এর পঞ্চাশে বিশেষ অনুষ্ঠানে চমক

বাংলা রক ব্যান্ড ক্যাকটাস এর পথ চলাও তিরিশ অতিক্রম করেছে। এদিন সাইডকার ওয়ালা বাইকে চেপে সিধু-পটা গাইলেন সেই আইকনিক গান ‘ইয়ে দোস্তি’।

Published on: Mar 7, 2026, 17:40:19 IST
Advertisement

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির "শোলে", সলিম-জাভেদ জুটির এক অনবদ্য চিত্রনাট্য ভারতীয় চলচ্চিত্রের এক মাইলফলক সৃষ্টি করে। সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল এই ছবি। অনেক দিক থেকে এই ছবি বিশেষ।

জয়-বীরুর ভূমিকায় সিধু-পটা! শোলে-এর পঞ্চাশে বিশেষ অনুষ্ঠানে চমক
জয়-বীরুর ভূমিকায় সিধু-পটা! শোলে-এর পঞ্চাশে বিশেষ অনুষ্ঠানে চমক

দ্যা ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সির উদ্যোগে , সেরাম গ্রুপ এর নিবেদনে প্রকাশ পেল "শোলে পঞ্চাশ" বিশেষ ক্যালেন্ডার। চমক ছিল এর প্রকাশ অনুষ্ঠানে। শোলের দুই মুখ্য চরিত্র জয়-বীরু হিসেবে উপস্থিত ছিলেন বাংলা রক ব্যান্ড ক্যাকটাস এর সিধু-পটা জুটি।

বাংলা রক ব্যান্ড ক্যাকটাস এর পথ চলাও তিরিশ অতিক্রম করেছে। এদিন সাইডকার ওয়ালা বাইকে চেপে সিধু-পটা গাইলেন সেই আইকনিক গান "ইয়ে দোস্তি"। পরে এক ঘরোয়া আলোচনায় সিধু-পটা দুজনেই স্মৃতির পথে হেঁটে শোলে নিয়ে তাঁদের ভালোলাগার কথা জানান। উপস্থিত সেরাম গ্রুপ এর চেয়ারম্যান, সঞ্জিব আচার্য্য বলেন, " শোলে নিয়ে আজও আমাদের সকলের মধ্যেই একটা ভালোলাগা কাজ করে। সেরাম গ্রুপ সবসময় সুস্থ রুচি, সংস্কৃতির পৃষ্ঠপোষক। "

সিধু-পটা জানান, " আমাদের এইরকম ভাবে জয়-বীরু এর ভূমিকায় এই বিশেষ অনুষ্ঠানে যে ভাবা হয়েছে এটাই খুব আনন্দের, ভালো লাগার।" সুদীপ্ত চন্দ এই ক্যালেন্ডারের মূল ভাবনা নিয়ে বলেন, " প্রতিবছর কোনো না কোনো থিম নিয়ে দ্যা ড্রিমার্স ক্যালেন্ডার প্রকাশ করে। এবছরের ক্যালেন্ডারে প্রতি পাতায় আছে শোলে ছবি সংক্রান্ত আকর্ষণীয় নানা ছবি। ছবির সেই সময়ের পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন, টিকিট, রেকর্ড কভার, মেকিং এর সময়কার নানা মুহূর্ত, ছবি হলে চলার সময়ের লোকারণ্য হলের সামনের নানা দৃশ্য, পাউডার কেস, দেশলাই বাক্স, ছবির পোস্টার, বুকলেট, লবি কার্ড আরো অনেক কিছু। সব মিলিয়ে সংগ্রহ করার মতো এই ক্যালেন্ডার।"

 
SHARE THIS ARTICLE ON