Viral Optical Illusion: পান্ডার ভিড়ে লুকিয়ে আছে একটি কুকুর! যাঁদের চোখ ভালো, তাঁরাই শুধু খুঁজে পাবেন
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই ছবিটি। মন দিয়ে দেখার ক্ষমতা কার কত বেশি, তার উপর নির্ভর করছে সমাধান খুঁজে পাওয়ার সময়।
সোশ্যাল মিডিয়ায় Viral হয়ে গিয়েছে এই ছবিটি। ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়েছে। তার পর থেকেই পান্ডাদের ভিড়ে একটু কুকুরকে খুঁজে চলেছেন অনেকে। আপনিও পেলেন তাকে দেখতে?

প্রত্যেক দিনই সোশ্যাল মিডিয়ায় নানা জিনিস ভাইরাল হয়ে যায়। তার কয়েকটি কিছু দিনের মধ্যেই হারিয়ে যায়। কয়েকটি আবার বহু দিন বাদেও মনে থেকে যায় অনেকের।
এই পাজলটি যেমন। এটির আবার বিশেষ আকর্ষণ রয়েছে ‘লেগো’র ভক্তদের মধ্যে। লেগো সুইডেনের একটি খেলনা প্রস্তুতকারী সংস্থা। প্লাস্টিকের ইটের নানা খেলনা তৈরি করে তাদের ব্যবসা শুরু। ছোট ছোট প্লাস্টিকের ইট দেওয়া হত শিশুদের হাতে। তারা সেই ইট দিয়ে নানা মডেল তৈরি করত।
পরবর্তী কালে লেগোর স্টাইলটি এত জনপ্রিয় হয়ে যায়, বিভিন্ন অ্যানিমেশন চরিত্রকে লেগোর আদলে ফেলে ছবিও বানানো হয়।
উপরের ধাঁধায় থাকা পান্ডাগুলিও এই লেগোর আদলেই তৈরি। তার মধ্যে লুকিয়ে রয়েছে একটি লেগো কুকুরও। আর এক বার ছবিটি ভালো করে দেখে নিন:

এবার ভালো করে দেখে বলুন তো, ওর মধ্যে কোনও কুকুরকে দেখতে পাচ্ছেন কি না? যাঁরা খুব দ্রুত কুকুরটিকে খুঁজে পান, মনে করা হয়, তাঁদের চোখ খুব ভালো বা পর্যবেক্ষণ শক্তি খুব বেশি।
আপনিও কি খুঁজে পেলেন কুকুরটিকে? না পেলে সাহায্য করছি আমরা।

এবার এই ধাঁধাটি পাঠিয়ে দিন আপনার বন্ধুদের। দেখুন, তাঁরাও ঝটপট উত্তর দিতে পারেন কি না। আর সে কথা অবশ্য জানিয়ে দিন আমাদের।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


