Viral Optical Puzzle: ১৫ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করুন ছবিতে লুকিয়ে থাকা সংখ্যা, বুঝবেন চোখ ভালো আছে
ছবিতে লুকিয়ে আছে ৫ অঙ্কের একটি সংখ্যা। অনেক ক্ষণ ধরে খুঁজে পেতেই পারেন। কিন্তু ১৫ সেকেন্ডের মধ্যে পাচ্ছেন কি না, সেটাই প্রশ্ন।
চোখের সামনে থাকলেও অনেক কিছুই খুঁজে পাওয়া যায় না অনেক সময়ে। এর কারণ মনযোগ দিয়ে না খোঁজা। মন দিয়ে না দেখলে অনেক কিছুই খুঁজে পাওয়া সম্ভব নয়। এর বাইরে অবশ্য চোখের ক্ষমতার কারণও আছে।

হালে একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যিনি ইনস্টাগ্রামে ছবিটি দিয়েছেন, তিনি দাবি করেছেন, এর মধ্যে লুকিয়ে আছে একটি সংখ্যা। সংখ্যাটি পাঁচ অঙ্কের সেটিও বলেও দিয়েছেন, যিনি এই ধাঁধাটি দিয়েছেন। অনেক ক্ষণ ধরে খুঁটিয়ে দেখলে, এই সংখ্যাটি খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু কার দেখার ক্ষমতা কত বেশি, তার উপর নির্ভর করছে, কে কত তাড়াতাড়ি ওই সংখ্যাটি খুঁজে পাচ্ছেন।
সাধারণত ১৫ সেকেন্ডের মধ্যে কেউ যদি সংখ্যাটি খুঁজে পান, তাহলে ধরে নিতে হবে তাঁর দৃষ্টিশক্তি বেশ ভালো। আপনার সামনেও রাখা হল ছবিটি। দেখুন তো, কত ক্ষণে আপনি খুঁজে পেলেন সংখ্যাটি।

এবার আপনার সুবিধার্থে বলে দেওয়া যাক, সংখ্যাটি কত। ছবির মধ্যে যে ৫ অঙ্কের সংখ্যাটি লুকিয়ে রয়েছে, সেটি হল ১৬৩০৯। তবে বাংলা লেখা নয়। সংখ্যাটি ইংরেজিতে লেখা। অর্থাৎ 16309।
এখনও খুঁজে পেলেন না সংখ্যাটি? তাহলে দেখে নিন উত্তর:

যদি ১৫ সেকেন্ডের মধ্যেই সংখ্যাটি খুঁজে পান, তাহলে বুঝবেন আপনার চোখ ভালো আছে। আর মনোযোগ দিয়ে দেখার ক্ষমতাও রীতিমতো বেশি।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


