Weight Loss Simple Ways: ব্যায়াম ছাড়াই রোজের এই অভ্যাসগুলিতে কমতে পারে ওজন! মেদ ঝরানোর সহজ পন্থা একনজরে

Weight Loss Simple Ways: মেদ ঝরানোর জন্য রয়েছে বেশ কয়েকটি ঘরোয়া অভ্যাসের সহজ পন্থা। যার জেরে হু হু করে কমিয়ে ফেলা যায় ভুঁড়ি। তা সঠিকভাবে মানলে, আলাদা করে প্রয়োজন নাও পড়তে পারে ব্যায়ামের। তবে ফিট থাকতে ব্যায়াম তুলনাহীন! যাঁরা অবশ্য ব্যায়ামের দিকে ঝুঁকছেন না, তাঁদের জন্য রইল এই টিপসগুলি।

Published on: Apr 29, 2026, 13:05:29 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Weight Loss Simple Ways: যত বেশি শ্রম, তত বেশি কমবে মেদ! আর এই শ্রমের জন্য অনেকেই দিনে আলাদা করে কসরত বা ব্যায়াম করে থাকেন। ভুঁড়ি কমাতে বা আলাদা করে মেদ ঝরাতে ওয়ার্ক আউটে অনেকেই দিনে অনেক্ষণ সময় দিয়ে দেন। বিশেষজ্ঞদের মতে, ক্যালোরি বার্ন যত হবে ততই নামবে ওজন, এই সহজ ফর্মুলাতেই কমে ওজন। তবে ব্যায়াম ছাড়াও যদি রোজের রুটিনে কয়েকটি অভ্যাসকে রপ্ত করতে পারেন, তাহলে মিলবে কাঙ্খিত ফলাফল। কীভাবে সহজে ব্যায়াম ছাড়াই ওজন কমানো যায় , দেখে নিন।

ব্যায়াম ছাড়াই রোজের এই অভ্যাসগুলিতে কমতে পারে ওজন! ভুঁড়ি কমানোর সহজ পন্থা
ব্যায়াম ছাড়াই রোজের এই অভ্যাসগুলিতে কমতে পারে ওজন! ভুঁড়ি কমানোর সহজ পন্থা
  • ভালো করে ঘুমোচ্ছেন তো? কারণ যদি আপনার ঘুম সম্পূর্ণ হয় তাহলেই ঝরতে থাকবে ওজন। অনেকেই অনিদ্রাজনিত সমস্যায় ভুগতে থাকেন। আর তাঁদের জন্য এই ঘুম খুবই প্রয়োজন। অনেকের শরীরেই ঘুমের চাহিদা প্রচণ্ড পরিমাণে থাকে। আর তাতে সাড়া দিয়ে তবেই মেলে কাঙ্খিত স্বস্তি। যদি ভালো ঘুম হয়, তাহলে হাঙ্গার হরমোন গ্রোলিনের লেভেল বাড়বে, আর লেপ্টিনের লেভেল কমবে। যার ফলে আপনার খুবই কম খিদে পেতে পারে। যাঁদের ঘুম কম হয়, তাঁরা উচ্চ ক্যালোরি যুক্ত খাবার খেতে বেশি পছন্দ করেন। ঘুম হলে জাঙ্ক ফুড খাওয়ারও প্রবণতা দেখা যায়। যা মেদ বাড়াতে সাহায্য করে।
  • ব্ল্যাক কফিতে চিনি নয়- বিশেষজ্ঞরা বলছেন, যদি কেউ ওজন কমানোর কথা ভেবে থাকেন, তাহলে কফি ভালো অপশন। তবে এই ব্ল্যাক কফিতে কিছুতেই দেওয়া যাবে না চিনি। ব্ল্যাক কফি পান করলে সপ্তাহে অন্তত ৫০০ ক্যালোরি কমতে পারে। চিনি কম দিয়ে রান্না মেদ ঝরাতে খুবই সাহায্য করে।
  • জল পান করা খুবই প্রয়োজনীয় মেদ ঝরাতে। মেদ ঝরানোর প্রক্রিয়ায় জল পান খুবই উপকারি। বলা হচ্ছে, খাবার খাওয়ার আগে এক গ্লাস জল খেয়ে নিতে হবে। তাতে যাঁদের বারবার খাওয়ার প্রবণতা থাকে, তাঁদের পেট ভর্তি থাকে জল খেয়ে। ফলে খাবার খাওয়ার প্রবণতা অতে কমে যায়।
  • সন্ধ্যের স্ন্যাক্সস - বেশিতেল জাতীয় বা ভাজাভুজির দিকে এগোবেন না সন্ধ্যের স্ন্যাক্সসে। সেই সময় গ্রিন টি বা কোনও মরশুমি ফল খেতে পারেন।
  • ক্যালোরি কম করার জন্য সবচেয়ে জরুরি হল কোল্ড ড্রিঙ্ক না পান করা। এতে ক্যালোরি বাড়ে। এছাড়াও ক্যানের জুস এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে গোটা ফল খাওয়া উচিত।
  • খাওয়া যাবে না জাঙ্ক ফুড- জাঙ্ক ফুড মেদকে আরও বাড়িয়ে দিতে সাহায্য করে। ফলে কোনও মতেই জাঙ্ক ফুড খাওয়া উচিত হবে না যাঁরা ওজন কমানোর কথা ভাবছেন তাঁদের। তবে এই সমস্ত অভ্যাস সম্পূর্ণভাবে মেনে চললে তবেই ব্যায়াম বন্ধ করা যাবে!
  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More