...
...
Next Story

Thyroid Problem Remedies: থাইরয়েডের সমস্যায় ভুগছেন? এই খাবারগুলি নিয়মিত খেলে সমস্যা কমতে পারে

থাইরয়েডের সমস্যা কমাতে চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। কিন্তু কিছু কিছু খাবার নিয়ন্ত্রণে রাখতে পারে এই সমস্যা।

Published on: Jan 29, 2026 09:03 AM IST
By
Prefer HTon Google
Advertisement

থাইরয়েডের সমস্যা এখন অনেকেরই। বিশেষত হরমোনের তারতম্যের জন্যেই এই সমস্যা হয়।

থাইরয়েডের সমস্যায় ভুগছেন? এই খাবারগুলি নিয়মিত খেলে সমস্যা কমতে পারে
থাইরয়েডের সমস্যায় ভুগছেন? এই খাবারগুলি নিয়মিত খেলে সমস্যা কমতে পারে

গলার কাছে একটি ছোট্ট গ্রন্থি বা গ্ল্যান্ডের নামই থাইরয়েড। যখন এই গ্রন্থি খুব বেশি পরিমাণে কাজ করে অথবা কম পরিমাণে কাজ করে তখন থাইরয়েডের সমস্যা দেখা দেয়।

থাইরয়েডের সমস্যার উপসর্গগুলি কী কী:

  • চুল পড়ে যাওয়া।
  • হৃদস্পদন কমে যাওয়া।
  • বিপাকহার কমে গিয়ে ওজন বেড়ে যাওয়া।

এই সমস্যার পাকাপাকি সমাধান প্রক্রিয়া বলে দিতে পারেন চিকিৎসকরা। কিন্তু খাদ্যাভ্যাসে কিছু অদল বদল করে এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায়। কী কী খেলে থাইরয়েড নিয়ন্ত্রনে থাকবে জেনে নিন:

  • নারকেল থাইরয়েড রোগীদের জন্য বেশ উপকারি। নারকেল তেলে রান্না বা নারকেল খেলেও উপকার পাওয়া যায়। কারণ এতে আছে মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড এবং মিডিয়াম চেন ট্রাই গ্লিসারইড।
  • থাইরয়েড রোগের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হল আমলকি। এতে রয়েছে ভিটামিন সি, যা থাইরয়েডের সমস্যার জন্য খুবই উপকারি।
  • হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে জিঙ্ক। কুমরোর বীজে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। এটি থাইরয়েড হরমোনের ভারসাম্য বজায় রাখে।
  • থাইরয়েড হরমোনের মাত্রা বজায় রাখতে দিনে তিনটে করে ব্রাজিল নাট খান। এতে রয়েছে প্রচুর পরিমাণে সেলেনিয়াম যা হরমোনের ভারসাম্যকে বজায় রাখবে।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON