Drinking Water: দাঁড়িয়ে জল খাচ্ছেন? কী কী সমস্যা হতে পারে এতে

অনেকেই দাঁড়িয়ে জল খান। এতে বহু ধরনের সমস্যা হতে পারে।

Published on: Feb 2, 2026, 11:16:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জল যেমন আমাদের তৃষ্ণা মেটায় , আবার বেনিয়ম হলে সেটা ক্ষতিকারকও হয়ে দাঁড়ায়। এমনকী মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে।

দাঁড়িয়ে জল খাচ্ছেন? কী কী সমস্যা হতে পারে এতে
দাঁড়িয়ে জল খাচ্ছেন? কী কী সমস্যা হতে পারে এতে

ডাক্তাররা সবসময় বলেন, দিনে ৩ থেকে ৪ লিটার জল খেতে। কিন্তু তার সঠিক নিয়ম এবং সময় আছে, যেটা অনেকেই জানেন না। আমরা অনেকেই খুব তাড়াহুড়োতে দাঁড়িয়ে জল পান করি। কিন্তু এটাই সব থেকে ক্ষতিকর প্রভাব ফেলে শরীরে, সেটা হয়তো আমরা অনেকেই জানি না।

দাঁড়িয়ে জল খেলে শরীরের কী কী ক্ষতি হয়:

প্রতিদিন আমাদের কমপক্ষে দেড় লিটার জল খাওয়া উচিত। কিন্তু দাঁড়িয়ে থাকলে একবারে বেশি জল খাওয়া যায় না , তার ফলে শরীরে জলের খাটতি দেখা যায়। আর তাই অনেকে শরীরে অস্বস্তিভাব লক্ষ্য করেন।

দাঁড়িয়ে জল পান করার ফলে অনেক সময় আর্থারাইটিস পর্যন্ত হতে পারে। কারণ দাঁড়িয়ে জল পান করলে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। আর দীর্ঘদিন ধরে এটা হতে থাকলে আর্থারাইটিসের সমস্যা দেখা দেয়।

আমাদের শরীরের এমন অনেক ছাঁকনি আছে যা জলের ক্ষতিকর উপাদানকে শুষে নেয়। কিন্তু দাঁড়িয়ে জল খাওয়ার ফলে ওই ছাঁকনি সংকুচিত অবস্থায় থাকে, ফলে তা কাজ করতে পারে না । তাই জলের ক্ষতিকর কণাগুলি সরাসরি শরীরে মিশে ক্ষতিকর প্রভাব ফেলে।

জল কিডনিকে সচল রাখতে সাহায্য করে। কিন্তু দাঁড়িয়ে জল খাওয়ার ফলে জল সরাসরি কিডনিতে গিয়ে পরিশুদ্ধ না হতে পেরে ক্ষতিকর প্রভাব ফেলে এবং তা রক্তের সঙ্গে মিশে যায় শরীরের ক্ষতি করে।

দাঁড়িয়ে জল খাওয়ার ফলে নার্ভের সমস্যাও দেখা দিতে পারে। এর ফলে মানসিক চাপ বা অ্যাংজাইটি বাড়তে শুরু করে।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More