Tomatoes Health Benefits: রোজ টমেটো খেলে কী হয়? খাওয়ার আগে ভালো করে জেনে নিন
কাঁচা হোক বা রান্না দেওয়া, তরকারি হোক বা চাটনি— অনেকেই রোজ টমেটো খান। কী হয় এর ফলে?
টমেটো এমন একটি ফল যা আমরা সাধারণত সবজি হিসেবেই খাই। পুষ্টিগুণে ভরপুর টমেটো। কাঁচা বা রান্না করে, জুস, সস্, মিষ্টি চাটনি, টক বা নোনতা যে কোনও উপায়েই এটি খাওয়া যায়। বিভিন্ন তরকারি তৈরিতে কিংবা স্যালাড হিসাবে টমেটো প্রতি বাঙালি বাড়িতেই ব্যবহার হয়ে থাকে।

কিন্তু এটা কি জানেন, এই রোজকার টমেটো খাওয়ার ফলে আপনার শরীরে কেমন প্রভাব পড়ে?
টমেটোর বিভিন্ন আশ্চর্যজনক উপকারিতা আছে।
রান্নায় স্বাদ এবং রং আনতে অবশ্যই টমেটোর জুড়ি মেলা ভার। কিন্তু তার পাশাপাশি টমেটো পটাশিয়ামের ঘাটতি পূরণ করে। এ ছাড়াও টমেটোতে রয়েছে Vitamin C, Vitamin B3, B6, B7, Vitamin K এবং অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন। টমেটোর বাকি গুণাগুণ জেনে নেওয়া যাক।
- রোগ প্রতিরোধ করে: টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন A থাকায়, তা আমাদের শরীরকে বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। বিশেষ করে ঠাণ্ডার হাত থেকে টমেটো আমাদের রক্ষা করে।
- ত্বক ও চুলের যত্ন করে: টমেটোতে থাকা লাইকোপেন (Lycopene) সানবার্ন থেকে ত্বককে রক্ষা করে। চুলের রুক্ষতা দূর করতেও সাহায্য করে। তাই নিয়মিত ত্বকে ও চুলে টমেটোর রস লাগাতেও পারেন।
- রক্ত চাপ নিয়ন্ত্রণ করে: টমেটোতে প্রচুর পরিমাণে মিনারেল আছে, যা আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখে।
- দৃষ্টি শক্তি ভালো রাখে: টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন A আছে। নিয়মিত টমেটো খেলে আমাদের চোখের দৃষ্টি খুবই ভালো থাকে। টমেটো চোখ সুস্থ রাখতে সাহায্য করে।
- দাঁত এবং হাড়ের জন্য উপকারি: টমেটোতে থাকা ক্যালসিয়াম ও ভিটামিন কে হাড় শক্ত রাখে এবং হাড়ের সঠিক গঠনে সাহায্য করে। এ ছাড়াও দাঁতকে সুস্থ রাখতে টমেটো কার্যকর।
- ক্যানসার প্রতিরোধ করে: ক্যানসার প্রতিরোধ করতে টমেটো দারুণ ভূমিকা পালন করে। টমেটোতে থাকা লাইকোপেন ক্যান্সারের কোষ বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। সপ্তাহে ১০টি বা তার থেকে বেশি টমেটো খেলে ক্যানসারের আশঙ্কা অনেক কমে যায়।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


