Fruits Health Benefiys: সকাল, দুপুর না সন্ধ্যায়, কখন ফল খাবেন? বিশেষজ্ঞের পরামর্শে দূর করুন বিভ্রান্তি
Fruits Health Benefiys: ফল খাওয়ার সঠিক সময় সম্পর্কে অনেকের মনে ধন্দ থাকে। তবে সাধারণত সকালের দিকেই আমরা ফল খেয়ে থাকি। সন্ধ্যার পর ফল খাওয়া এড়িয়ে যান অনেকে।
Fruits Health Benefiys: সকল নিউট্রিশনিস্ট ও চিকিৎসকরাই একাধিক পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ ফল খাওয়ার পরামর্শ দেন। কিন্তু ফল খাওয়ার সঠিক সময় সম্পর্কে অনেকের মনে ধন্দ থাকে। তবে সাধারণত সকালের দিকেই আমরা ফল খেয়ে থাকি। সন্ধ্যার পর ফল খাওয়া এড়িয়ে যান অনেকে। কারণ অনেকের ধারণা, সূর্যাস্তের পর ফল খেতে নেই। তবে ফল খাওয়ার সঠিক সময়ের সঙ্গে জড়িত নানান বিভ্রান্তি দূর করার জন্য যোগ ও আহার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে।

ফল খাওয়ার সঠিক সময় জানাচ্ছেন আহার বিশেষজ্ঞ
তাঁরা জানান যে, ‘সকালে ফল খেলে অধিক লাভ হয়, এটি একটি প্রচলিত মিথ। বাস্তবে দিনের যে কোনও সময়ে ফল খাওয়া স্বাস্থ্যকর। আবার ওজন নিয়ন্ত্রণে রাখেন বা যাঁরা মধুমেহর শিকার, তাঁরা ফলের পাশাপাশি নিজের ডায়েটের সঠিক কম্বিনেশান করতে পারলে অধিক উপকার পেতে পারেন।’
তাঁদের মতে, ‘সকাল বা দুপুরে ফল খেলে স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব পড়ে, তার কোনও বৈজ্ঞানিক প্রমাণ এখনও পাওয়া যায়নি। মধুমেহ রোগীদের ক্ষেত্রেই দিনের যে কোনও সময় ফল খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে। এ কারণে প্রোটিন, কার্বস এবং ফাইবারের মাধ্যমে ভারসাম্য বজায় রাখার জন্য একমুঠো ড্রাই ফ্রুট খাবার পরামর্শ দেওয়া হয়।’
তাঁদের পরামর্শ ‘রাতে খিদে পেলে, ফল আপনার হেল্দি মিডনাইট স্ন্যাক হতে পাপে। চিনি সমৃদ্ধ অস্বাস্থ্যকর স্ন্যাকের পরিবর্তে ফল আপনার স্লিপ সাইকেলকে কম প্রভাবিত করে।’ আবার সূর্যাস্তের পর ভারসাম্যহীনতার কারণে যদি পায়ে ব্যথা হয়, তা হলে কলা খেলে স্বস্তি পেতে পারেন। কারণ কলায় উপস্থিত উপাদান, পটাশিয়ামের স্তরের ভারসাম্য বজায় রাখে।
তাঁরা এ-ও জানান যে, ‘সোশ্যাল মিডিয়ার প্রভাবে অনেকে মনে করেন যে খালি পেটে ফল খেলে অধিক স্বাস্থ্য লাভ সম্ভব। বাস্তব হল, অন্যান্য খাবারের সঙ্গে ফল খেলে হজম প্রক্রিয়ার গতি কমে যায়। এর ফলে বদহজম ও পেট ফুলে যেতে পারে।’ তাঁর মতে, ফল দীর্ঘ সময় পর্যন্ত পেট ভরে রাখতে সাহায্য করে। ধীরে ধীরে শরীর কমপ্লেক্স কার্বস হজম করতে শিখে যায়।
ন্যাচুরোপ্যাথি অনুযায়ী শরীর সারারাত উপবাসে থাকে। তাই ফাইবার দিয়ে দিন শুরু করা উচিত, যা সহজে হজম হতে পারে। ফলে উপস্থিত কার্বস ভেঙে হজম হতে কম সময় লাগে।
ফলে কমপ্লেক্স কার্বস ও ফাইবার উপস্থিত, যা পাচনতন্ত্রকে সক্রিয় রাখে এবং দীর্ঘ সময়ের জন্য পেট ভরে রাখে। এর ফলে সারাদিনে অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া থেকে দূরত্ব বজায় রাখবেন। এ কারণে এক মুঠো ড্রাই ফ্রুট ও একটি ফল খাওয়া আদর্শ মনে করা হয়।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


