Kamala Katla Recipe: কমলালেবু দিয়ে এভাবে কাতলা মাছ রেঁধে দেখেছেন কখনো? একথালা ভাত হাপিস হবে নিমেষে

আপনি কি জানেন যে, কমলালেবু দিয়ে খুব সহজেই আপনি রেঁধে নিতে পারেন সুস্বাদু কাতলা মাছের ঝোল। এই কমলা কাতলা রান্না করলে, চেটে চেটে খাবেন। 

Published on: Jan 18, 2026 3:31 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শীতকালে দিনে একটা করে কমলালেবু না খেলে, মনটাই যেন খারাপ হয়ে যায়। খাওয়া-দাওয়া করে উঠে, দুপুরের রোদ গায়ে লাগিয়ে, কমলালেবুর কোয়া মুখে পোড়ার যে আনন্দ, তার কোনো তুলনাই হয় না! তবে আপনি কি জানেন যে, কমলালেবু দিয়ে খুব সহজেই আপনি রেঁধে নিতে পারেন সুস্বাদু কাতলা মাছের ঝোল।

কমলা কাতলা রেসিপি। (সৌজন্যে- cookpad)
কমলা কাতলা রেসিপি। (সৌজন্যে- cookpad)

আজকাল অনেকেই আর কাতলা কালিয়া বা দই কাতলা পরিবেশন করতে চান না বাড়িতে আসা অতিথিদের। এক্ষেত্রেও দুর্দান্ত স্বাদের এই মাছের ঝোল আপনাকে এনে দেবে বাহবা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে আর লাগবে না মাংস কিংবা পনির। আপনার অতিথির মুখে হাসি ফুটিয়ে দেবে এই একটি রান্নাই।

কমলা কাতলা বানাতে আপনার লাগবে-

৬ টুকরো কাতলা মাছ

১/৪ কাপ পেঁয়াজবাটা

১/২ চা চামচ আদাবাটা

১/২ চা চামচ রসুনবাটা

২টি কমলালেবু

২টি কাঁচালঙ্কা

১ চা চামচ নুন

১ চা চামচ হলুদ গুঁড়ো

১/২ চা চামচ জিরা গুঁড়ো

১/২ চা চামচ ধনে গুঁড়ো

১ চা চামচ গরম মসলা গুঁড়ো

২ টো শুকনো লঙ্কা

১ কাপ টমেটো পেস্ট

১/২ চা চামচ গোটা জিরে

কীভাবে বানাবেন কমলা কাতলা

১ চা চামচ হলুদ গুঁড়ো ও নুন দিয়ে মাছের টুকরো ম্যারিনেট করে রেখে দিন ১০ মিনিট। একটি প্যানে ৩ টেবিল চামচ তেল গরম করুন এবং টুকরোগুলি হালকা লাল করে ভাজুন। বেশি কড়া ভাজার প্রয়োজন নেই। একটি বাটিতে তুলে রাখুন।

দুটো কমলালেবু থেকেও রস বের করে একটা বাটিতে রাখুন।

এবার ওই একই প্যানে তেল গরম করে তাতে জিরে আর কাঁচালঙ্কা ফোড়ন দিন। ফাটতে শুরু করলেপেঁয়াজ, রসুন, আদার পেস্ট যোগ করুন। এবং বাটা মশলাগুলি হালকা সোনালি হয়ে ঘন হওয়া পর্যন্ত ভাজুন। এবার বাকি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন এবং টমেটো পেস্ট যোগ করে কষান। সামান্য চিনি দেবেন, এতে রং ভালো আসবে।

মশলা থেকে তেল ছেড়ে এলে এক কাপ গরম জল দিন। এবার ফুটতে শুরু করলে মাছের টুকরো গুলো দিয়ে দিন। মাছে ঝোল ঢুকে এলে আঁচ কমিয়ে কমলার রস ঢেলে দিন। নুন চেখে দেখুন ঠিক আছে কি না! মিনিট তিন পরেই গরম মশলার গুঁড়ো মিশিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে রাখুন। ঢাকা দিয়ে রাখুন আরও মিনিট দশেক। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কমলা কাতলা।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More