...
...
Next Story

SIR In UP: উত্তরপ্রদেশের ভোটার তালিকায় বাদ ১.২৭ লক্ষ হিন্দুর নাম, যোগী আদিত্যনাথের গলায় উদ্বেগের সুর

SIR In UP: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন যে, আগের ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) প্রক্রিয়ার সময় রাজ্যের ভোটার তালিকায় মাত্র ৪ লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছে। তিনি বিজেপি কর্মীদের ‘বুথ লেভেল অফিসার’ (বিএলও)-দের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন।

Published on: Oct 31, 2026, 19:43:49 IST
Advertisement

SIR In UP: বিজেপির রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) (SIR) নিয়ে সতর্ক থাকতে দলীয় কর্মীদের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তাঁর দাবি, ভোটার তালিকা থেকে কোটি কোটি হিন্দুর নাম উধাও হয়ে গিয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Ravi Prakash)
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Ravi Prakash)

বিজেপির রাজ্য কার্যসমিতির বৈঠকে মুখ্যমন্ত্রী দাবি করেন, উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে প্রায় ১.২৭ কোটি হিন্দু ভোটারের নাম বাদ পড়েছে। তিনি জোর দিয়ে বলেন যে, সকল যোগ্য ভোটারকে যেন তালিকায় অন্তর্ভুক্ত করা হয় তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, নাম বাদ পড়ার এই ঘটনাগুলো ২৮টি শহুরে স্থানীয় সংস্থা এলাকায় দলের অবস্থানকে দুর্বল করে দিচ্ছে। জনসংখ্যার পরিসংখ্যান তুলে ধরে যোগী আদিত্যনাথ যুক্তি দেন যে, উত্তরপ্রদেশে ভোটার সংখ্যা ১৬ কোটির বেশি হওয়া উচিত, অথচ বর্তমানে সেখানে ভোটারের সংখ্যা প্রায় ১৩ কোটি। তিনি আরও উল্লেখ করেন যে, ৬৬ লক্ষ মানুষের নাম পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকায় থাকলেও, বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় তাদের নাম নেই। একইভাবে, সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগী ৫৫ লক্ষ মানুষের নামও ভোটার তালিকায় নেই বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এছাড়া ১৮-১৯ বছর বয়সি প্রায় ৪.৫ লক্ষ তরুণ-তরুণীর নামও তালিকায় নেই বলে তাঁর অভিযোগ।

তবে যোগী আদিত্যনাথ ভোটার তালিকা থেকে হিন্দু ভোটারদের নাম বাদ পড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ এই প্রথম নয়। অতীতেও তিনি বিজেপি কর্মীদের নির্দেশ দিয়েছিলেন, যেন হিন্দু ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করা হয়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks