Vietnam boat capsized incident:ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি! মৃত্যু ১৫ ভারতীয়ের, মুখ খুলল দূতাবাস
ভিয়েতনামে ভয়াবহ দুর্ঘটনা।
শনিবার ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে একটি পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটক প্রাণ হারিয়েছেন। এই ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেছে। এদিকে, গোটা ঘটনার ওপর নজর রাখছে ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস।

জানা গিয়েছে, ফু কুওক দ্বীপের কাছে ওই নৌকা ৩২ জন ভারতীয়কে নিয়ে যাচ্ছিল। যাত্রাপথে হন মে রুথ গোয়াই দ্বীপ থেকে এগোচ্ছিল, তখনই উল্টে যায় নৌকা। জানা যাচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে এই ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে সেখানে নেমে পড়েন স্থানীয়রা। স্থানীয়রা শুরু করেন উদ্ধার কাজ। কর্মকর্তারা তিনজন ক্রু সদস্য ও একজন অ্যাটেনডেন্টসহ মোট ২১ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস ঘটনাটি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করার জন্য তারা হো চি মিন সিটি ও হ্যানয়ে জরুরি সাড়াদান কেন্দ্র স্থাপন করেছে।
ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, ‘এক মর্মান্তিক ঘটনায়, কয়েক ঘণ্টা আগে ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে বেশ কয়েকজন ভারতীয় পর্যটকবাহী একটি নৌকা ডুবে গেছে। স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধারকাজ চলমান থাকায় এই ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের প্রক্রিয়া চলছে।’ স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৩২ জন ভারতীয় পর্যটকবাহী একটি স্পিডবোট ‘হন মে রুত’ দ্বীপ থেকে ‘আন থোই’ বন্দরে যাওয়ার পথে উপকূল থেকে প্রায় ৪০০ মিটার দূরে উল্টে যায়। জানা গেছে, ওই সময় সমুদ্র উত্তাল ছিল। এদিকে, চিনে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে টাইফুন বাভির। তার জেরে, চিন সহ চিনের আশপাশের একাধিক দেশ নিরাপত্তাজনিত তৎপরতা নিয়েছে। তৎপরতা রয়েছে তাইওয়ান সহ বহু দেশে। তারই মাঝে আবহাওয়া জনিত দুর্যোগের জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায় ভিয়েতনামে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


