নিট বিক্ষোভ ঘিরে কিছুদিন আগেই তোলপাড় ছিল ধর্মতলা। সেই বিক্ষোভে অশান্তি ছড়ানোর অভিযোগে, ধৃত ১৬ জনকে পাকড়াও করা হয়। সেই ১৬ জনকে ৫০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর করল মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলে ধৃতদের তোলা হয় কোর্টে। ৩০ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশও দিয়েছিলেন বিচারক। কয়েক মিনিটে সুপ্রিম নির্দেশের জেরেই বদলে গেল রায়। জেল হেফাজতের নির্দেশ বদলে ধৃতদের জামিন মঞ্জুর করলেন বিচারক। এদিকে, প্রশ্নফাঁস ইস্যুতে এদিন কেন্দ্রের নয়া শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকে তুমুল তোপ দাগেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

এদিন সংসদে প্রশ্নফাঁস নিয়ে এদিন বিজেপিকে তোপ দেগে রাহুল গান্ধী বলেন, ‘বিজেপি এমন একজনকে সামনে নিয়ে এসেছে যিনি ধর্ষকদের রক্ষক। তিনি অত্যন্ত জঘন্য প্রকৃতির মানুষ। ধর্ষকদের সুরক্ষার প্রয়োজন, এমন কথা বলার চেয়ে জঘন্য আর কেউ হতে পারে না। আর তিনিই আজ ভারতের শিক্ষামন্ত্রী।’ তিনি আরও প্রশ্ন তোলেন এবং বলেন যে, আরও কয়েকজন মন্ত্রী ছিলেন যাঁদের ওপর এই দায়িত্ব অর্পণ করা যেত। এর আগে, রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী সংসদে চলা চর্চার মাঝে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকে টার্গেট করে তোপ দাগেন। প্রিয়াঙ্কা বলেন,'প্রধানমন্ত্রী একজন নতুন শিক্ষামন্ত্রী নিয়োগ করেছেন, যিনি এক গর্ভবতী মহিলাকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্তদের মুক্তির বিষয়ে সম্মতি এবং এমনকি আনন্দ প্রকাশ করেছেন।'
এদিকে, ধর্মতলায় সদ্য সিজেপির বিক্ষোভে থাকা ১৬ জনকে অশান্তির অভিযোগে গ্রেফতার করা হলেও, কোর্টের নির্দেশে তাঁরা জামিন পান। গত শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত বাম ছাত্র সংগঠনের ডাকে নিট কেলেঙ্কারির প্রতিবাদে মিছিলে বহু মানুষের সমাগম হয়েছিল। মিছিলে ব্যাপক অশান্তির সাক্ষী থাকে কলকাতা।মিছিলের শেষ পর্যায়ে নজিরবিহীন অশান্তির সাক্ষী হয় প্রতিবাদের শহর তিলোত্তমা। সাংবাদিকরা খবর করতে গিয়ে আক্রান্ত হন। পুলিশকে লক্ষ্য করে উড়ে আসে জুতো, জলের বোতল, ইট। সেদিনের ঘটনায় পুলিশ হামলাকারীদের চিহ্নিত করে। তারপরই ১৬ জনকে গ্রেফতার করা হয়। তাঁদেরই এদিন জামিন দিয়েছে আদালত।