...
...
Next Story

Gang Rape in Greater Noida: ফিরল নির্ভয়া-কাণ্ডের ছায়া! গ্রেটার নয়ডায় বাসের ভিতর কিশোরীকে গণধর্ষণ, ধৃত ২

পুলিশ জানিয়েছে, গত মাসে এই ধর্ষণের ঘটনা ঘটেছে। এরপর দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেটার নয়ডার পেরি চক এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে।

Published on: Aug 31, 2026, 09:49:11 IST
Advertisement

গ্রেটার নয়ডায় ৬ বছরের শিশুকে ধর্ষণের ঘটনার পর আরও এক অপরাধের ঘটনার খবরে ঘুম ভাঙল ওই গ্রেটার নয়ডার। এবার গ্রেটার নয়ডায় এক ১৬ বছর বয়সী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে গতমাসে, একটি বাসের ভিতর। স্লিপার বাসের ভিতর এই নারকীয় যৌন অত্যাচারের ঘটনা ঘটে গিয়েছে। এই ধর্ষণকাণ্ড ফের একবার দিল্লির নির্ভয়া কাণ্ডের ভয়াবহ স্মৃতিকে ফিরিয়ে আনল।

ফিরল নির্ভয়া-কাণ্ডের ছায়া! গ্রেটার নয়ডায় বাসের ভিতর কিশোরীকে গণধর্ষণ
ফিরল নির্ভয়া-কাণ্ডের ছায়া! গ্রেটার নয়ডায় বাসের ভিতর কিশোরীকে গণধর্ষণ

পুলিশ জানিয়েছে, গত মাসে এই ধর্ষণের ঘটনা ঘটেছে। এরপর দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে একজন কনডাক্টার রয়েছে বলে জানা গিয়েছে। গ্রেটার নয়ডার পেরি চক এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ বলছে, অভিযুক্তরা এই নারকীয় যৌন অত্যাচার চালানোর সময় নির্যাতিতাতে হুমকি দেয়। নির্যাতিতাকে বলা হয়, যদি সে বাধা দেয় তাহলে তাকে খুন করা হবে। এমন হুমকি অভিযুক্তরা দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরপর কাশ্মীরি গেটের কাছে নির্যাতিতারে ফেলে পালায় অভিযুক্তরা। পরে নির্যাতিতা পুলিশের দ্বারস্থ হয়। এরপর তদন্তে নামে পুলিশ। পরে গ্রেফতার হয় ২ জন।

এদিকে, সদ্য গ্রেটার নয়ডায় এক ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই ঘটনায় অভিযুক্ত গ্রেফতার হয়। পুলিশ সূত্রে খবর, গ্রেটার নয়ডার হলদৌনি গ্রামের এক শিশুকন্যাকে ধর্ষণের পর নৃশংসভাবে খুনের ঘটনা ঘটে। এরপর অভিযুক্ত বালরাজের পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে।এনকাউন্টারে নিহত বলরাজ ওরফে বল্লা আসলে ছিল এক বিকৃত মানসিকতার সিরিয়াল কিলার। এর আগেও বহু শিশু ও নাবালকের ওপর যৌন নির্যাতন ও খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরপরই গ্রেটার নয়ডায় এক মাস আগে ঘটে যাওয়া এই ধর্ষণ কাণ্ডে গ্রেফতার হয়েছে ২ জন। একের পর এক ধর্ষণের ঘটনার জেরে ফের একবার দেশে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe