180 Minors Sexually Abused: ১৮০ নাবালিকাকে যৌন হেনস্থা, ৩৫০ অশ্লীল ভিডিয়ো রেকর্ডের অভিযোগে ধৃত AIMIM কর্মী
180 Minors Sxually Abused: এই যুবক নাকি 'প্রেমের ফাঁদে' ফেলত নাবালিকাদের। তারপর মুম্বই বা পুনেতে নিয়ে গিয়ে তাদের অশ্লীল ভিডিয়ো রেকর্ড করত। পরে সেই ভিডিয়ো দেখিয়ে নির্যাতিতাদের প্রতারণা করত তনভির।
180 Minors Sxually Abused: ১৮০ জন নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগে গ্রেফতার করা মহারাষ্ট্রের এক যুবককে। ধৃত যুবকের নাম মহম্মদ আয়াজ ওরফে তনভির। ৩৫০টিরও বেশি অশ্লীল ভিডিয়ো রেকর্ড করারও অভিযোগ উঠেছে এই তনভিরের বিরুদ্ধে। বিজেপি সাংসদ অনীল বোঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশের দ্রুত পদক্ষেপ করে এবং মহারাষ্ট্রের অমরাবতী থেকে গ্রেফতার করা হয় তনভিরকে। এই যুবক নাকি 'প্রেমের ফাঁদে' ফেলত নাবালিকাদের। তারপর মুম্বই বা পুনেতে নিয়ে গিয়ে তাদের অশ্লীল ভিডিয়ো রেকর্ড করত। পরে সেই ভিডিয়ো দেখিয়ে নির্যাতিতাদের প্রতারণা করত তনভির।

রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এবং স্ন্যাপচ্যাটের মতো অ্যাপের মাধ্যমে নাবালিকাদের ফাঁসানোর কাজ করত তনভির। প্রতারণার মাধ্যমে এই নাবালিকাদের পতিতাবৃত্তির দিকে ঠেলে দেওয়া হত। এই সব অশ্লীল ভিডিয়োর অনেকগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরালও করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এদিকে অভিযোগকারী বিজেপি সাংসদ হুঁশিয়ারি দিয়েছেন, যদি এই মামলার তদন্তে বিশেষ তদন্তকারী দল বা এসআইটি (স্পেশাল ইনভেস্টিগেশন টিম) গঠন না করা হয়, তাহলে তিনি পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নায় বসবেন।
এদিকে এই মহম্মদ আয়াজ এর আগে এআইএমআইএম-এর পদাধিকারী ছিল বলে জানা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তনভির ভিডিয়ো এবং ছবি পোস্ট করেছে যাতে দেখা যাচ্ছে, এআইএমআইএম-এর আমরাবতী ইউনিটের সভাপতি হাজি ইরফান খান তাকে একটি চিঠি দিচ্ছেন। এদিকে দলের মিটিংয়ের রিল বানায় এই তনভির। যদিও গ্রেফতারির পরে এই সব ভিডিয়ো ডিলিট করে দেওয়া হয় ইনস্টাগ্রাম থেকে।
এদিকে আদালতে পেশ করার পরে আয়াজ ওরফে তনভিরকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ৭ দিনের জন্য। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তের ফোন বাজেয়াপ্ত করেছে। সেই ফোনে অনেক অশ্লীল ভিডিয়ো পাওয়া গিয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে দেখছে, তনভির এই সব ভিডিয়ো কোনও অপরাধী সিন্ডিকেটকে পাঠাত কি না। সাইবার সেলকে এই তদন্তে ব্যবহার করা হচ্ছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


