Kaziranga road accident: কাজিরাঙায় ভয়াবহ দুর্ঘটনা! মিনিবাস-কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যুমিছিল

Kaziranga road accident: অসমের কাজিরাঙার কাছে রঙাজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বোখাখাট থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই মিনিবাসটি। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি কন্টেনার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির।

Published on: Nov 13, 2026, 17:54:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Kaziranga road accident: অসমের (Assam) গোলাঘাট জেলার কাজিরঙার (Kaziranga) রঙাজানে (Rongajan) ২৭ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথদুর্ঘটনা। একটি কন্টেনার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবোঝাই মিনিবাসের। দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহত বহু যাত্রীকে কোহরা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

কাজিরাঙায় ভয়াবহ দুর্ঘটনা! (সৌজন্যে এক্স)
কাজিরাঙায় ভয়াবহ দুর্ঘটনা! (সৌজন্যে এক্স)

স্থানীয় সূত্রে খবর, অসমের কাজিরাঙার কাছে রঙাজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বোখাখাট থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই মিনিবাসটি। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি কন্টেনার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। ধাক্কার অভিঘাত এতটাই প্রবল ছিল যে মিনিবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গাড়ির ভিতরে বেশ কয়েকজন যাত্রী আটকে পড়েন। তাঁদের উদ্ধারে দ্রুত কাজে নামেন স্থানীয় বাসিন্দা ও পুলিশকর্মীরা। দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গোলাঘাট জেলার সিনিয়র পুলিশ সুপার স্বপনীল ডেকা (Swapnaneel Deka) সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। তবে ধ্বংসস্তূপ থেকে একের পর এক দেহ উদ্ধারের কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে কোহরা মডেল হাসপাতালে (Kohora Model Hospital) নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। গুরুতর আহতদের বেশিরভাগকেই জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, মিনিবাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল এবং কাজিরাঙা সংলগ্ন এলাকায় যান চলাচলের যে বিধিনিষেধ রয়েছে, তা অমান্য করা হয়েছিল বলে অভিযোগ। পুলিশের অনুমান, চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় উদ্ধারকাজ এখনও চলছে। মৃত ও আহতদের চূড়ান্ত সংখ্যা এবং পরিচয় সম্পর্কে প্রশাসনের তরফে বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। তিনি জানান, আহতদের দ্রুত এবং উন্নত চিকিৎসা দেওয়াই এখন প্রশাসনের প্রধান অগ্রাধিকার। অসমের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী অতুল বরা (Atul Bora)—যিনি ওই এলাকার বিধায়কও বটে—দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকি করেন। তিনি বলেন, 'বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল এবং পার্কের কাছাকাছি এলাকায় আরোপিত বিধিনিষেধ অমান্য করছিল। আমাদের ধারণা, মিনিবাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি একটি কন্টেইনার ট্রাকের সঙ্গে ধাক্কা খায়, যার ফলেই এই দুর্ঘটনা ঘটে।'