3091 Bangladeshis Arrested in India: একবছরে নানা অপরাধের অভিযোগে ভারতে গ্রেফতার ৩০৯১ বাংলাদেশি, জানাল NCRB-র রিপোর্ট

3091 Bangladeshis Arrested in India: ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মোট ৯৯২টি মামলার ক্ষেত্রে অপরাধী ছিল বিদেশি। এদিকে ২০২৪ সালে দেশে ৫০৯ জন নাইজেরিয়ানকে অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। এরপরই তালিকায় আছে নেপালি (৪৭৬) ও মায়ানমারের নাগরিকরা (২৪৫)।

Published on: May 08, 2026 8:13 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

3091 Bangladeshis Arrested in India: ভারতে অপরাধ করার অভিযোগে একবছরেই ৩০৯১ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। এমনটাই জানানো হয়েছে ন্যাশনাল ক্রাইম ব্যুরো বা এনসিআরবি-র রিপোর্টে। ২০২৪ সালের তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। এই রিপোর্টে আরও বলা হয়েছে, দেশে সবচেয়ে বেশি বিদেশিদের অপরাধের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মোট ৯৯২টি মামলার ক্ষেত্রে অপরাধী ছিল বিদেশি।

ভারতে অপরাধ করার অভিযোগে একবছরেই ৩০৯১ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।
ভারতে অপরাধ করার অভিযোগে একবছরেই ৩০৯১ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে বাংলাদেশিদের পরে অপরাধের দায়ে ধৃত বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি হল নাইজেরিয়ান। ২০২৪ সালে দেশে ৫০৯ জন নাইজেরিয়ানকে অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। এরপরই তালিকায় আছে নেপালি (৪৭৬) ও মায়ানমারের নাগরিকরা (২৪৫)। সব মিলিয়ে ২০২৪ সালে কোনও না কোনও অপরাধের মামলায় ধৃত বিদেশিদের মোট সংখ্যা ছিল ৪৭৯৪। তার মধ্যে অধিকাংশই বাংলাদেশি। ধৃতদের মধ্যে ৯৪৪ জন বিদেশি মহিলা এবং ১১ জন তৃতীয় লিঙ্গের ছিলেন।

জানা গিয়েছে, জালিয়াতির ১২৭টি মামলায় বিদেশিদের গ্রেফতার করা হয়, প্রতারণার ৭৮টি মামলায় বিদেশিদের গ্রেফতার করা হয় এবং খুনের ৪৫টি মামলায় বিদেশিদের ধরা হয়। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশি নাগরিক আইন বা পাসপোর্ট আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে বিদেশিদের। ধৃত বাংলাদেশিদের ক্ষেত্রে ১৬৭৬টি মামলা বিদেশি নাগরিক আইনের অধীনে করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকানোর বিষয়ে সরব বিজেপি। পশ্চিমবঙ্গের নির্বাচনী ইস্যুগুলির মধ্যে অন্যতম ছিল অনুপ্রবেশ ইস্যু। এমনকী সম্প্রতি শুভেন্দু অধিকারীর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চন্দ্রনাথ রথের খুনের পরে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য অনুপ্রবেশের বিষয়ে সরব হন। তিনি অভিযোগ করেন, কলকাতা লাগোয়া মধ্যমগ্রাম, বারাসত অঞ্চল থেকে ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করা হয়। দেশের বিভিন্ন জায়গায় ধৃত বাংলাদেশিদের কাছ থেকে উদ্ধার হওয়া ভুয়ো নথির অধিকাংশ নাকি এই মধ্যমগ্রাম-বারাসত থেকেই তৈরি করা হয়ে থাকে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More