Spain Train Accident: মুখোমুখি সংঘর্ষ দুই হাইস্পিড ট্রেনের! ভয়ঙ্কর দুর্ঘটনা স্পেনে, মৃত্যুমিছিল

Spain Train Accident: স্পেনের রেল পরিষেবা পরিচালনাকারী সংস্থা এডিআইএফ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৯টায় তোলেদো প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

Published on: Oct 28, 2026, 18:30:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Spain Train Accident: স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনা। বুধবার রাজধানী মাদ্রিদের কাছে দু'টি হাইস্পিড ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। এ দুর্ঘটনার পর মাদ্রিদ, সিউদাদ রিয়াল ও আন্দালুসিয়ার মধ্যে রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

স্পেনে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুমিছিল (REUTERS)
স্পেনে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুমিছিল (REUTERS)

স্পেনের রেল পরিষেবা পরিচালনাকারী সংস্থা এডিআইএফ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৯টায় তোলেদো প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। স্প্যানিশ সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, স্পেনের তোলেদো প্রদেশে ঘটে যাওয়া উচ্চগতির ট্রেন দুর্ঘটনাটির প্রাথমিক রিপোর্টে মানবিক ভুলকেই উল্লেখ রয়েছে। মূল সিগন্যালিং সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ার কারণে পরিচালনা ম্যানুয়ালি করা হচ্ছিল এবং একজন কর্মী আসন্ন ইরিও ট্রেনটি সম্পর্কে এভিই ট্রেনের চালককে সতর্ক করতে ব্যর্থ হন। বুধবার এক্সে দেওয়া এক বার্তায় এডিআইএফ জানিয়েছে, পেছন থেকে দুই ট্রেনের সংঘর্ষের পর মাদ্রিদ-আন্দালুসিয়া উচ্চগতির রেলপথে চলাচল স্থগিত করা হয়েছে।

জানা গেছে, দক্ষিণমুখী রাষ্ট্রীয় মালিকানাধীন ‘রেনফে এভিই’ নামের একটি ট্রেন একই লাইনে দাঁড়িয়ে থাকা ‘ইরিও’ কোম্পানির একটি ট্রেনের পেছনে সজোড়ে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ট্রেনের বগিগুলো ছিটকে গিয়ে ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়ে। কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের মুখপাত্র এস্থার পাদিয়া জানিয়েছেন, রেনফের ট্রেনটিতে ৩৯৭ জন এবং ইরিওর ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী ছিলেন। ইতালীয় মালিকানাধীন রেল সংস্থা ইরিও এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিরাপত্তা প্রটোকল কার্যকর করেছে এবং কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

স্পেনের প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া

স্পেনের উচ্চগতির রেল নেটওয়ার্কে চলতি বছরে দ্বিতীয়বারের মতো এই মর্মান্তিক দুর্ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন সে দেশের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, দুর্ঘটনার খবরে তিনি স্তব্ধ ও মর্মাহত। এক্সে দেওয়া এক বার্তায় সানচেজ জানান, তোলেদোতে গুরুতর ট্রেন দুর্ঘটনার পর তিনি পরিবহণমন্ত্রী অস্কার পুয়েন্তে এবং কাস্তিয়া-লা মাঞ্চার প্রেসিডেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পরিষেবাকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন বলেও জানান তিনি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করেন স্পেনের প্রধানমন্ত্রী।

চলতি বছর স্পেনের উচ্চগতির রেল নেটওয়ার্কে এটি দ্বিতীয় বড় রেল দুর্ঘটনা। এর আগে জানুয়ারিতে আদামুজে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার পর আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে ৪৫ জন নিহত হন।