Email Id Selling Link to Pakistan: চলত ভুয়ো ইমেল আইডি 'বিক্রি'র কারবার! রয়েছে পাকিস্তান, বাংলাদেশ যোগ,যোগীগড়ে ধৃত ১

দিল্লি এনসিআর-এ দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠানে বোমা হামলার হুমকি, এক বলিউড স্টারের বাড়িতে হামলার হুমকি দেওয়া কিছু মেইল আইডি-ও অঙ্কিতের নথি থেকে উদ্ধার হয়।

Published on: Oct 30, 2026, 07:17:21 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

সদ্য যোগীগড় উত্তর প্রদেশের কানপুর থেকে গ্রেফতার করা হয়েছে অঙ্কিত শাঙ্খওয়ার নামে এক যুবককে। ২৪ বছরের অঙ্কিতের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। অভিযোগ রয়েছে, অঙ্কিত ভুয়ো ইমেল আইডি বানিয়ে তা বিক্রি করত। আর পাকিস্তান, বাংলাদেশ সহ বিশ্বের নানান দেশে থাকা অনেককে সেই ভুয়ো ইমেল আইডি বিক্রি করত অঙ্কিত। জানা যাচ্ছে, ওই সমস্ত ভুয়ো ইমেল আইডি থেকেই নয়ডা, গুরুগ্রাম, দিল্লি এনসিআর, মুম্বইয়ের স্কুলগুলিতে বোমা হামলার হুমকি দেওয়া হত।

চলত ইমেল আইডি 'বিক্রি'র কারবার! রয়েছে পাকিস্তান, বাংলাদেশ যোগ, ধৃত ১, কী ঘটেছে?
চলত ইমেল আইডি 'বিক্রি'র কারবার! রয়েছে পাকিস্তান, বাংলাদেশ যোগ, ধৃত ১, কী ঘটেছে?

কানপুরের ঘাতমপুর এলাকার বাসিন্দা অঙ্কিতকে গ্রেফতারির সময় ল্যাপটপ আর ফোন উদ্ধার হয়েছে। ল্যাপটপে থাকা এক্সেল শিট-এ প্রায় ৫ লাখ ইমেল আইডি উদ্ধার হয়েছে। গুরুত্বপূর্ণভাবে smithjohnson6889@gmail.com নামের একটি ইমেল আইডিও ওই নথি থেকে উদ্ধার হয়েছে। এই ইমেল আইডি থেকে মুম্বইয়ের মেয়রের অফিসে বোমা হামলার হুমকি দেওয়া হয় গত ২৩ অক্টোবর। এছাড়াও দিল্লি এনসিআর-এ দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠানে বোমা হামলার হুমকি, এক বলিউড স্টারের বাড়িতে হামলার হুমকি দেওয়া কিছু মেইল আইডি-ও অঙ্কিতের নথি থেকে উদ্ধার হয়। গুরুগ্রাম সহ একাধিক এলাকার স্কুলে নির্দিষ্টভাবে smithjohnson6889@gmail.com এই ইমেল আইডি থেকে হুমকি মেল আসছিল। তার সূত্র খুঁজে বের করতেই তদন্তে নামে পুলিশ। ওই মেল আইডি গুলির সঙ্গে খলিস্তান ন্যাশনাল আর্মি ও বব্বর খালসারও যোগ পাওয়া যায়। তদন্তে নেমে পুলিশ ওই মেইল আইডি ঘিরে তল্লাশি শুরু করতেই, এলাকা হিসাবে কানপুরের নাম উঠে আসে। এরপরই তদন্তের সূত্র ধর অঙ্কিতের কাছে পৌঁছে যায় পুলিশ।

অঙ্কিতের এই ভুয়ো মেইল আইডি তৈরির কারবার ২০২১ সাল থেকে চলছে। সে নিজের পরিচিতি লুকোতে ওয়াইফাই আর প্রক্সি নেটওয়ার্কের সাহায্য নিত। আর এই সমস্ত ভুয়ো আইডি সে বিক্রি করত ফেসবুক গ্রুপের দ্বারা। তার যোগাযোগ ছিল পাকিস্তান, বাংলাদেশ, মিশর, তুরস্কের একাধিক গোষ্ঠী ও ব্যক্তির সঙ্গে। এমনই সমস্ত অভিযোগ রয়েছে অঙ্কিতের বিরুদ্ধে। তাকে জেরা করে আরও বেশ কিছু দেশের নাম জানা গিয়েছে। অভিযুক্ত অঙ্কিত এই কারবার চালিয়ে টাকা পেত বিনান্স ক্রিপ্টো ওয়ালেট দিয়ে।তদন্ত বলছে, বাংলাদেশের আলমিন ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে অঙ্কিতের যোগাযোগ হয়। ফেসবুক ও পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই যোগাযোগ হয়। আলমিনের থেকে ৬ হাজার মার্কিন ডলার টেথার পেয়েছিল অঙ্কিত।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More