Suspicious Man Arrest: ২৬/১১র টার্গেটে থাকা ইহুদিদের ধর্মীয় স্থল সহ বহু জায়গার রেইকি! মুম্বইতে ধৃত সন্দেহভাজন

ধৃত যশ সিং। মুম্বই পুলিশের এটিএস তাকে গ্রেফতার করতেই কেরল পুলিশও সেখানে পৌঁছয়। কেন?

Published on: Nov 15, 2026, 10:55:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

আরও এক নভেম্বর মাসের ২৬ তারিখ আসতে চলেছে। ২০০৮ সালের নভেম্বর মাসের ২৬ তারিখেই পর পর জঙ্গি হামলায় কেঁপে উঠেছিল মুম্বই। শতাধিক মানুষের রক্তপাতের সেই সময়, আজও দগদগে ভারতের বুকে। সেদিন ২৬/১১র হামলায় জঙ্গিদের টার্গেটের লিস্টে ছিল মুম্বইতে ইহুদিদের প্রার্থনাকেন্দ্র। সদ্য মুম্বইয়ে যশ সিং নামে একজনকে গ্রেফতার করা হয়েছে, যে এই ইহুদিদের প্রার্থনাকেন্দ্র সহ একাধিক জায়গার রেইকি করছিল।

২৬/১১র টার্গেটে থাকা ইহুদিদের ধর্মীয় স্থল সহ বহু জায়গার রেইকি! মুম্বইতে ধৃত ১ (Photo by Bhushan Koyande/HT Photo)
২৬/১১র টার্গেটে থাকা ইহুদিদের ধর্মীয় স্থল সহ বহু জায়গার রেইকি! মুম্বইতে ধৃত ১ (Photo by Bhushan Koyande/HT Photo)

সদ্য মুম্বইয়ের কোলাবার চাবাড়া হাউস তথা ইহুদিদের প্রার্থনাকেন্দ্র, ইহুদি ও বিদেশি নাগরিকদের থাকার নির্দিষ্ট অবস্থান, কিছু ছবি, গাড়িঘোড়ার তথ্য সন্দেহজনকভাবে সংগ্রহ করার অভিযোগ রয়েছে ধৃত যশ সিংয়ের বিরুদ্ধে। জেরার মুখে যশ জানিয়েছে, বিদেশি হ্যান্ডেলারদের থেকে নির্দেশ পেয়ে সে এই কাজ করেছে। তথ্যগুলি সে সই হ্যান্ডেলারদের হাতে তুলে দেওয়ার আগেই তাকে ধরে ফেলে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের সন্ত্রাস দমন শাখা (এটিএস) গ্রেফতার করেছে যশ সিংকে। ঘটনাচক্রে যশের গ্রেফতারির যোগ সূত্র ধরে মামলা ঘিরে ময়দানে নামে কেরলের পুলিশও। রিপোর্ট বলছে, কেরলের ত্রিশূরের একটি মামলার সঙ্গে যশের এই কর্মকাণ্ডের যোগ পেয়েছে কেরল পুলিশ। সেই মামলা কী, তা স্পষ্ট নয়। তবে, ইউএপিএর আওতায় এক তাবড় মামলার সঙ্গে যশের কর্মকাণ্ডের যোগ পেয়েছে কেরলের পুলিশ।

মুম্বইতে এটিএস-র থেকে যশের ধরা পড়ার খবর পেয়েই কেরল পুলিশের একটি টিম পৌঁছে যায় মুম্বইতে। কেরলের ওই ঘটনার সঙ্গে যশের যোগ নিয়ে তদন্তেও নেমে গিয়েছে কেরলের পুলিশ।

পুলিশের মতে, যশ সিংকে মুম্বাইয়ের স্পর্শকাতর স্থানগুলো, বিশেষ করে কোলাবা এলাকার চাবাড় হাউস, যা নরিমান হাউস নামেও পরিচিত, সেটির ওপর নজরদারি চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। এই ভবনটিতে একটি ইহুদি ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে এবং এটি ২০০৮ সালের নভেম্বরের সন্ত্রাসী হামলার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিল।

এটিএস-এর মতে, পাকিস্তানি সন্ত্রাসী শাহজাদ ভাট্টির অপরাধী চক্রের সঙ্গে কথিতভাবে যুক্ত নেটওয়ার্কের মতো বিভিন্ন গোষ্ঠী বেকার ও আর্থিকভাবে পিছিয়ে পড়া যুবকদের কাছে পৌঁছানোর জন্য টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে। জানা গেছে, সংবেদনশীল স্থানগুলোর রেইকি করা, তথ্য সংগ্রহ এবং সন্ত্রাসী চক্রান্তের সঙ্গে যুক্ত অন্যান্য কার্যকলাপের মতো কাজ সম্পাদনের বিনিময়ে তাদের অর্থ প্রদানের প্রস্তাব দেওয়া হয়।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More