November Rules Change: অক্টোবর মাস প্রায় শেষই হতে চলল। এবার পালা নভেম্বর মাসের। আর নতুন মাস মানেই একগুচ্ছ নিয়ম বদলে যাবে (Rules Change)। তেমনই আগামী ১ নভেম্বর, রবিবার থেকে সাধারণ নাগরিক, ব্যবসা প্রতিষ্ঠান এবং চালকদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু আর্থিক ও প্রশাসনিক নিয়মে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। নতুন মাসে এলপিজি (LPG), পেনশন (Pension) থেকে শুরু করে জিএসটি-সহ বেশ কিছু নিয়ম বদলে যাবে। যা আপনার দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে।
১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম

প্রতি মাসের শুরুটা কেমন হবে সেদিকে নজর থাকে সকলের। নতুন মাসে কারোর পকেটের ওপর চাপ পড়বে নাকি পকেটের বোঝা কমবে? সেটা জানার জন্য অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করেন সকলে। আপনিও কী জানতে ইচ্ছুক সামনের মাসে কোন কোন জিনিসের নিয়মে বদল আসবে? চলুন জেনে নেবেন ঝটপট।
১. জিএসটি সংক্রান্ত নিয়ম বদল
১ নভেম্বর থেকে দেশে যে প্রথম বড় পরিবর্তনটি কার্যকর হতে চলেছে, তা জিএসটি সংক্রান্ত। জিএসটি নিয়মের পরিবর্তন ছোট ব্যবসায়ীদের স্বস্তি দিতে পারে। জিএসটি প্রক্রিয়াকে সহজ করার জন্য এই নিয়ম করা হচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সরকার ট্যাক্স রিফান্ডে দেরি কমাতে এবং ব্যবসার উপর নথিপত্রের বোঝা কমাতে প্রস্তুতি নিয়েছে। এই পরিবর্তনগুলির আওতায়, কিছু ক্ষেত্রে অটোমেটিকভাবে রিফান্ড অনুমোদনের ব্যবস্থা চালু করা হবে। এছাড়াও, যেসব ব্যবসার বার্ষিক টার্নওভার ৫ কোটি টাকার কম এবং যারা সরাসরি গ্রাহকদের কাছে পণ্য বা পরিষেবা সরবরাহ করে, তাদের জন্য একটি নতুন রিটার্ন ব্যবস্থা চালু করা হবে।
২. এলপিজি, সিএনজি/পিএনজি-র দাম বদলাবে?
প্রতি মাসের প্রথম তারিখের মতো, তেল বিপণনকারী সংস্থাগুলো ১ নভেম্বর বাণিজ্যিক (১৯ কেজি) ও ঘরোয়া (১৪.২ কেজি) এলপিজি সিলিন্ডারের পাশাপাশি জেট ফুয়েল এবং গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করবে। গ্রাহকদের বুকিং করার আগে নিজ নিজ শহরের জন্য সংশোধিত দর যাচাই করে নেওয়া উচিত। এর আগে ১ অক্টোবর ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৬২.৫০ টাকা বাড়িয়েছিল কেন্দ্র। তবে ১৪-কেজির গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। তাই ১ নভেম্বরও দামের পরিবর্তন হতে পারে। শুধু এলপিজি নয়, দামে বদল হতে পারে এটিএফ-রও।
৩. পেনশন চালু রাখতে জমা দিতে হবে লাইফ সার্টিফিকেট
{{/usCountry}}প্রতি মাসের প্রথম তারিখের মতো, তেল বিপণনকারী সংস্থাগুলো ১ নভেম্বর বাণিজ্যিক (১৯ কেজি) ও ঘরোয়া (১৪.২ কেজি) এলপিজি সিলিন্ডারের পাশাপাশি জেট ফুয়েল এবং গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করবে। গ্রাহকদের বুকিং করার আগে নিজ নিজ শহরের জন্য সংশোধিত দর যাচাই করে নেওয়া উচিত। এর আগে ১ অক্টোবর ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৬২.৫০ টাকা বাড়িয়েছিল কেন্দ্র। তবে ১৪-কেজির গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। তাই ১ নভেম্বরও দামের পরিবর্তন হতে পারে। শুধু এলপিজি নয়, দামে বদল হতে পারে এটিএফ-রও।
৩. পেনশন চালু রাখতে জমা দিতে হবে লাইফ সার্টিফিকেট
{{/usCountry}}সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর যাঁরা পেনশন (Pension) পান, তাঁদের প্রতি বছর লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। চলতি বছরেও অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের বার্ষিক জীবন শংসাপত্র (Life Certificate) জমা দেওয়ার প্রক্রিয়া ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবং জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। জানিয়ে রাখি, ৮০ বছরের বেশি বয়সি পেনশনভোগীদের জন্য এই প্রক্রিয়াটি ১ অক্টোবর থেকেই শুরু হয়েছে। নিরবচ্ছিন্ন পেনশন প্রদান নিশ্চিত করতে, ব্যাঙ্কের শাখায় বিনামূল্যে, ডাক বিভাগের ডোরস্টেপ পরিষেবার মাধ্যমে, অথবা আধার-ভিত্তিক ডিজিটাল জীবন শংসাপত্রের মাধ্যমে এটি জমা দেওয়া যাবে।
৪. আয়কর রিটার্ন দাখিলের ডেডলাইন বাড়ানো হয়েছে
সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) ২০২৬-২৭ মূল্যায়ন বর্ষ (২০২৫-২৬ অর্থবর্ষ)-এর জন্য নিরীক্ষিত আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ অক্টোবর থেকে বাড়িয়ে ২১ নভেম্বর, ২০২৬ পর্যন্ত করেছে। জরিমানা এড়াতে ১ কোটি টাকার বেশি টার্নওভারের (ডিজিটাল লেনদেনে ১০ কোটি টাকা পর্যন্ত) ব্যবসা প্রতিষ্ঠান এবং ৫০ লক্ষ টাকার বেশি মোট আয়কারী পেশাজীবীদের এই সময়সীমার মধ্যে রিটার্ন ও অডিট রিপোর্ট জমা দিতে হবে।
৫. ফিক্সড ডিপোজিট রেটে বদল
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধি করার পরই ফিক্সড ডিপোজিটে সুদের হার বদলেছে অনেক ব্যাঙ্ক। তাই আপনিও যদি ব্যাঙ্কে এফডি করতে চান, তাহলে আগে ফিক্সড ডিপোজিটের সুদের হার সম্পর্কে জেনে নিন। এই ক্ষেত্রে ব্যাঙ্কের মেয়াদও তুলনা করে নেবেন। আইসিআইসিআই ব্যাঙ্ক নির্দিষ্ট কিছু ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার ০.১০ শতাংশ পয়েন্ট বৃদ্ধি করেছে। সম্প্রতি ইন্ডিয়ান ব্যাঙ্ক তাদের ৫৫৫ দিন ও ৭৭৭ দিন মেয়াদি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমগুলোর সুদের হারে বদল করেছে। যারা এই স্কিমগুলিতে বিনিয়োগ করার কথা ভাবছেন, তাদের জন্য সিদ্ধান্ত নেওয়ার আগে সাম্প্রতিক সুদের হার ও শর্তাবলী দেখে নিন। আপনার প্রয়োজন অনুযায়ী, সঠিক স্কিমাটি বেছে নিন।