পাকিস্তান মত্ত মধ্যস্থতায়, ওদিকে USয় IS ‘অনুপ্রাণিত’ হানার চেষ্টায় পাক নাগরিকের কীর্তি মুখ পোড়াল শেহবাজদের!

ISIS Inspired Attack Attempt of Pakistani: মার্কিন কোর্টে কী ঘটল?

Published on: Apr 9, 2026, 18:24:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Pakistani In USA Pleads Guilty: ইরান যুদ্ধ রুখতে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে বিশ্ব-সন্ত্রাসের আঁতুরঘর পাকিস্তান! সেদেশে বসতে চলেছে আমেরিকা ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলা ইরানের ওপর আমেরিকা ও ইজরায়েলের হামলা এবং পাল্টা হামলার পর সদ্য দুই পক্ষ মধ্যস্থতার আলোচনায় বসতে রাজি হয়েছে। এদিকে, ইসলামাবাদে এই বৈঠক ঘিরে মত্ত রয়েছে পাকিস্তান। ওদিকে, এই মধ্যস্থতার টেবিলের একদিকে রয়েছে আমেরিকা, সেই আমেরিকাতেই এক ইহুদি সেন্টারে হানার ঘটনায় অভিযোগ গিয়েছিল এক পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে। জঙ্গি সংগঠন আইএসআইএস-র ধাঁচে অনুপ্রাণিত হয়ে সেই হামলার চেষ্টায় ধৃত যুবক মহম্মদ শাহজেব খান, নিজের দোষ স্বীকার করেছেন মার্কিন আদালতে। যে ঘটনা ইরান যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ হিসাবে উঠে আসে পাকিস্তানের ভাবমূর্তির জন্য মোটেও সুখের নয়!

পাকিস্তান ব্যস্ত মধ্যস্থতায়, ওদিকে USয় IS ‘অনুপ্রাণিত’ হানার চেষ্টায় পাক নাগরিকের কীর্তি মুখ পোড়াল শেহবাজদের! (প্রতীকী ছবি)
পাকিস্তান ব্যস্ত মধ্যস্থতায়, ওদিকে USয় IS ‘অনুপ্রাণিত’ হানার চেষ্টায় পাক নাগরিকের কীর্তি মুখ পোড়াল শেহবাজদের! (প্রতীকী ছবি)

ইরানের সঙ্গে শুধু আমেরিকারই যুদ্ধ নয়। যুদ্ধ করছে ইহুদি অধ্যুষিত দেশ ইজরায়েল। সেই ইহুদি সেন্টারেই হামলার ছক ছিল শাহজেবের। আর ঘটনাস্থল ছিল আমেরিকার নিউ ইয়র্কের ব্রুকলিন। মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিসের তরফে প্রকাশিত এক রিপোর্টে শাহজেবের কীর্তির কথা জানানো হয়েছে। উল্লেখ্য, ইজরায়েল ও আমেরিকা দুই দেশই ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত। সেই যুদ্ধের মধ্যস্থতার আলোচনাই পাকিস্তানে শুরু হবে। তার আগে, মহম্মদ শাহজেব খানের কীর্তি, একটি তাৎপর্যপূর্ণ দিক!

মার্কিন ন্যাশনাল সিকিউরিটি বিভাগের অ্যাসিসটেন্ট অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন,' শাহজেব খান ৭ই অক্টোবরের হামাস হামলার বার্ষিকীর সাথে মিলিয়ে নিউ ইয়র্ক সিটির একটি ইহুদি কেন্দ্রে গণ-গুলি চালানোর পরিকল্পনা করেছিল, যার সুস্পষ্ট লক্ষ্য ছিল যত বেশি সম্ভব ইহুদিকে হত্যা করা।'

নিউইয়র্কের দক্ষিণাঞ্চলীয় জেলার মার্কিন অ্যাটর্নি জে ক্লেটন বলছেন, মহম্মদ খান আইসিসের সমর্থনে নিউ ইয়র্ক সিটির একটি শ্রদ্ধেয় ইহুদি কেন্দ্রে একটি ভয়াবহ হামলা চালানোর পরিকল্পনা করেছিল। বলা হচ্ছে, ইজরায়েলে হামাসের হামলার বর্ষপূর্তিতে , আমেরিকায় অবৈধভাবে প্রবেশের প্ল্যান করে পাকিস্তানি নাগরিক শাহজেব, আর ওই বিশেষ দিনেই এই রক্তাক্ত হামলার ছক ছিল তার। মার্কিন কোর্টে শাহজেব তার অপরাধ মেনে নিয়েছে বলে জানা গিয়েছে। তার বিরুদ্ধে দেশের সীমানা পার করে সন্ত্রাস চালানোর অভিযোগ ছিল।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More