...
...
Next Story

Donald Trump Jr: ট্রাম্প-পুত্রের বিয়েতে টাকা ঢেলেছেন নিষিদ্ধ রুশ ব্যবসায়ী! তদন্তের দাবিতে চাপ বাড়ালেন রিপাবলিকান সেনেটর

Donald Trump Jr wedding party: জন কার্টিস হলেন ৬৬ বছর বয়সি রিপাবলিকান সেনেটর। তিনি ইউটার প্রতিনিধিত্ব করছেন। রিপাবলিকান নেতা মিট রমনির ছেড়ে যাওয়া আসনে তিনি নির্বাচিত হয়েছেন।

Published on: Sep 23, 2026, 20:24:53 IST
Advertisement

Donald Trump Jr wedding party: অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে খোদ নিজের দলের অন্দরেই বড়সড় অস্বস্তির মুখে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর পরিবারের আর্থিক লেনদেন ও ব্যবসায়িক সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকে জবানবন্দি দেওয়ার জন্য সমন পাঠাতে সেনেট জুডিশিয়ারি কমিটির কাছে দাবি জানালেন রিপাবলিকান সেনেটর জন কার্টিস।

ডোনাল্ড ট্রাম্প-পুত্রের বিয়েতে টাকা ঢেলেছেন নিষিদ্ধ রুশ ব্যবসায়ী! তদন্তের দাবিতে চাপ বাড়ালেন রিপাবলিকান সেনেটর (File Photo/Reuter)
ডোনাল্ড ট্রাম্প-পুত্রের বিয়েতে টাকা ঢেলেছেন নিষিদ্ধ রুশ ব্যবসায়ী! তদন্তের দাবিতে চাপ বাড়ালেন রিপাবলিকান সেনেটর (File Photo/Reuter)

ইউটার এই সেনেটর এক্স হ্যান্ডেলে সেনেট জুডিশিয়ারি কমিটির শীর্ষ নেতৃত্বের উদ্দেশে পাঠানো তাঁর চিঠিটি প্রকাশ্যে এনেছেন।

কে এই জন কার্টিস?

জন কার্টিস হলেন ৬৬ বছর বয়সি রিপাবলিকান সেনেটর। তিনি ইউটার প্রতিনিধিত্ব করছেন। রিপাবলিকান নেতা মিট রমনির ছেড়ে যাওয়া আসনে তিনি নির্বাচিত হয়েছেন। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, তিনি সেনেটে একজন প্রথম মেয়াদের (ফ্রেশম্যান) সেনেটর এবং সেনেট রিপাবলিকানদের মধ্যে অন্যতম এক মধ্যপন্থী মুখ। যেখানে অন্যান্য রিপাবলিকান সেনেটররা ইরানের সঙ্গে যুদ্ধ বা বিভিন্ন নীতিগত অবস্থানের কারণে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছিলেন, সেখানে কার্টিস হলেন তাঁর দলের প্রথম কোনও ক্ষমতাসীন সেনেটর যিনি প্রেসিডেন্ট পদকে ট্রাম্প বা তাঁর পরিবার ব্যক্তিগত আর্থিক স্বার্থে ব্যবহার করেছেন কিনা, তা নিয়ে সরাসরি তদন্তের দাবি তুললেন।

৩ নভেম্বরের কংগ্রেস নির্বাচনের দিকে যখন রিপাবলিকানরা এগোচ্ছে, ঠিক তখনই এই পদক্ষেপ করলেন তিনি। গত শুক্রবার এক্স-এ পোস্ট করা এক ভিডিওতেও তিনি ট্রাম্প জুনিয়রের বিয়ের 'আফটার-পার্টি' নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

তদন্ত, সাক্ষ্য ও আরও অনেক কিছু—চিঠিতে ঠিক কী দাবি করেছেন জন কার্টিস?

ট্রাম্প জুনিয়রের ক্রিপ্টোকারেন্সি ব্যবসা এবং এক রাশিয়ান ধনকুবেরের (অলিগার্ক) অর্থায়নে আয়োজিত একটি ব্যক্তিগত দ্বীপে তাঁর বিলাসবহুল বিয়ের 'আফটার-পার্টি'র প্রসঙ্গ তুলে ধরেন এই সেনেটর। তিনি যোগ করেন, 'সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের জ্যেষ্ঠ পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে বিদেশি ব্যবসায়ীদের সম্পর্ক এবং বড় বড় উপহার গ্রহণের বিষয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে রয়েছে রাশিয়ান অলিগার্ক উমর ক্রেমলেভের অর্থায়নে একটি ব্যক্তিগত দ্বীপে অনুষ্ঠিত চোখ ধাঁধানো ওয়েডিং আফটার-পার্টি। উল্লেখ্য, এই উপহার দেওয়ার কিছুদিন আগেই ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে চিন সফরে গিয়েছিলেন ওই ক্রেমলেভ।'

ব্লুমবার্গ-র প্রতিবেদনে অনুযায়ী, গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তাঁর ছেলে ওই পার্টির সম্পূর্ণ খরচ সংশ্লিষ্ট রাশিয়ান অলিগার্ককে পরিশোধ করে দেবেন। কার্টিস আরও বলেন, 'ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের পারিবারিক উদ্যোগে তৈরি ক্রিপ্টোকারেন্সির জোরদার প্রচার, বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সরাসরি বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক রিয়েল এস্টেট চুক্তি করার লাগাতার প্রচেষ্টা এবং প্রতিরক্ষা ঠিকাদারিতে তাঁর বিনিয়োগের খবরে এই উদ্বেগ আরও গভীর হয়েছে।' পাশাপাশি, কার্টিস প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের পুত্র হান্টার বাইডেনের বিতর্কিত বৈদেশিক ব্যবসায়িক সম্পর্কের কথাও তাঁর চিঠিতে টেনে এনেছেন।

চিঠিতে তিনি আর্জি জানিয়ে লেখেন, 'আমি কমিটির কাছে আবেদন করছি যেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং হান্টার বাইডেন—উভয়কেই সমন পাঠানো হোক। তাঁদের অতীত ব্যবসায়িক চুক্তি, বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক, তাঁরা যে উপহার বা সুবিধা গ্রহণ করেছেন এবং কোন ক্ষেত্রে প্রেসিডেন্টের সঙ্গে তাঁদের সম্পর্ককে কাজে লাগিয়ে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে কিনা, তা নিয়ে তাঁদের বয়ান রেকর্ড করা উচিত।' কার্টিস স্পষ্ট বার্তা দেন, 'আমেরিকান নাগরিকদের এই আত্মবিশ্বাস থাকা উচিত যে তাঁদের সরকারি প্রতিষ্ঠানগুলি কেবল তাদের স্বার্থেই কাজ করছে—কোনও প্রেসিডেন্ট, রাজনৈতিক দল, ধনী গোষ্ঠী কিংবা কোনও ক্ষমতাশালী পরিবারের জন্য নয়। দলের কথা না ভেবে যে কোনও বিশ্বাসযোগ্য উদ্বেগের নিরপেক্ষ তদন্ত করার দায়বদ্ধতা কংগ্রেসের রয়েছে।'

শুনানি কী খুব দ্রুত অনুষ্ঠিত হবে?

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, জুডিশিয়ারি কমিটির এক মুখপাত্র জানিয়েছেন যে সেনেটরের চিঠিটি জমা পড়েছে। তবে চলতি বছরের অবশিষ্ট সময়ে শুনানি আয়োজনের জন্য কমিটির হাতে পর্যাপ্ত তারিখ বা সময় অত্যন্ত সীমিত। মুখপাত্র আরও উল্লেখ করেছেন যে, কোনও বড় তদন্তমূলক শুনানির সময়সূচি চূড়ান্ত করতে সাধারণত কয়েক মাস বা কখনও কখনও কয়েক বছর পর্যন্ত সময় লেগে যায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks