...
...
Next Story

Rapido auto ride: অটোতে আপত্তিকর ভিডিও দেখে অশালীন আচরণ! র‍্যাপিডো চালকের বিরুদ্ধে বিস্ফোরক যাত্রী

Rapido auto ride: কন্টেন্ট ক্রিয়েটরের দাবি, রবিবার রাত প্রায় ৮টা ৪৮ মিনিটে দিল্লির সফদরজং থেকে মডেল টাউন যাওয়ার জন্য র‍্যাপিডো অ্যাপের মাধ্যমে একটি অটো বুক করেছিলেন তিনি।

Updated on: Aug 4, 2026, 16:11:43 IST
Advertisement

Rapido auto ride: নিরাপদ যাত্রার উদ্দেশ্যে রাইড বুক করাই কী তবে কাল হল? রাতের জাতীয় সড়কে চলন্ত অটোর ভেতরেই বিভীষিকাময় অভিজ্ঞতার মুখোমুখি হলেন এক মহিলা যাত্রী। চালকের বিকৃতি আচরণের শিকার হয়ে প্রতিটা মুহূর্ত প্রাণভয়ে কাটাচ্ছিল ওই যাত্রী। নিজের অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে তিনি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলেন। আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। মহিলার নিরাপত্তা নিয়েও চিন্তিত হয়েছেন।

অটোতে আপত্তিকর ভিডিও দেখে অশালীন আচরণ! র‍্যাপিডো চালকের বিরুদ্ধে বিস্ফোরক যাত্রী। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
অটোতে আপত্তিকর ভিডিও দেখে অশালীন আচরণ! র‍্যাপিডো চালকের বিরুদ্ধে বিস্ফোরক যাত্রী। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

কন্টেন্ট ক্রিয়েটরের দাবি, রবিবার রাত প্রায় ৮টা ৪৮ মিনিটে দিল্লির সফদরজং থেকে মডেল টাউন যাওয়ার জন্য র‍্যাপিডো অ্যাপের মাধ্যমে একটি অটো বুক করেছিলেন তিনি। যাত্রাপথে একটি ট্র্যাফিক সিগন্যালে পাশ দিয়ে যাওয়া এক মহিলা বাইক আরোহী তাঁকে ইশারায় জানান, চালক মোবাইলে আপত্তিকর ভিডিও দেখছেন। অভিযোগ, বিষয়টি টের পেতেই চালক দ্রুত তাঁর ফোনটি লুকিয়ে ফেলেন। এরপর অটোর পিছনের আসনে বসে থাকা ওই যাত্রী লক্ষ্য করেন, চালক অস্বাভাবিক আচরণ করছেন। তাঁর অভিযোগ, চালক জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন এবং অশালীনভাবে নিজের শরীর স্পর্শ করছিলেন। তখনও গন্তব্যে পৌঁছতে প্রায় আধঘণ্টা বাকি ছিল। নির্জন রাস্তা ও নিরাপত্তারণ কথা ভেবে তিনি মাঝপথে নেমে যাওয়ার ঝুঁকি নেননি।

মহিলা জানান, চলন্ত অটো থেকেই তিনি র‍্যাপিডোর সেফটি টিমের সঙ্গে যোগাযোগ করে নিজের আশঙ্কার কথা জানান। পাশাপাশি, অভিযোগ করেন, চালক গাড়ি চালানোর সময় পর্নোগ্রাফিক কনটেন্ট দেখছিলেন। গন্তব্যে পৌঁছে তিনি চালকের মুখোমুখি হলে, চালক অভিযোগ অস্বীকার না করে দাবি করেন, তিনি নাকি 'শুধু ছোট পোশাক পরা মহিলাদের বিদেশি ভিডিও' দেখছিলেন। ঘটনার পর র‍্যাপিডোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ওই যাত্রী। তাঁর অভিযোগ, অভিযোগ জানানোর কয়েক ঘণ্টা পরেও সংস্থার পক্ষ থেকে কোনও ফলো-আপ যোগাযোগ করা হয়নি। নিজের পোস্টে তিনি সেই অজ্ঞাতপরিচয় মহিলা বাইক আরোহীকেও ধন্যবাদ জানিয়েছেন, যিনি সময়মতো সতর্ক করে সম্ভাব্য বড় বিপদ এড়াতে সাহায্য করেছিলেন। ভিডিওতে অভিযুক্ত অটোচালকের নাম ছোটুলাল কুমার যাদব। তবে তাঁর বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে কোনও পদক্ষেপের সরকারি নিশ্চিত তথ্য মেলেনি। পরে, ওই মহিলার পোস্ট করা ভিডিওটির মন্তব্যবাক্সে র‍্যাপিডো জানায়, এমন আচরণের জন্য ওই চালককে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, তারা এ-ও জানিয়েছে যে যাত্রীদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিয়ে থাকে তারা। সঠিক সময়ে কোনও পদক্ষেপ না করতে পারায় ক্ষমাও চাওয়া হয়েছে সংস্থার তরফে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks