AAP Punjab Candidates List: ভোট ঘোষণার আগেই পাঞ্জাবে প্রথম প্রার্থীতালিকা প্রকাশ আপ-র, ধুরি থেকেই লড়ছেন মুখ্যমন্ত্রী মান
AAP Punjab Candidates List: শুক্রবার দিল্লিতে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাসভবনে প্রার্থী বাছাই সংক্রান্ত একটি বৈঠক হয়। সেখানে অরবিন্দ কেজরিওয়াল ও ভগবন্ত মান ছাড়াও ছিলেন পাঞ্জাবের দলীয় পর্যবেক্ষক মণীশ সিসোদিয়া এবং একাধিক বর্ষীয়ান নেতা।
AAP Punjab Candidates List: এখনও দিনক্ষণ ঠিক হয়নি। আগামী বছরের গোড়ায় পাঞ্জাবে বিধানসভা নির্বাচন (Punjab Assembly Election) হতে পারে। তার বহু আগেই ৪০ জন প্রার্থীর প্রথম তালিকা (Candidate List AAP) প্রকাশ করে চমক দিল শাসকদল আম আদমি পার্টি (AAP)। এই তালিকায় নাম রয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের। তিনি লড়বেন ধুরি বিধানসভা আসন থেকে। ২০২২ সালেও এই আসন থেকে লড়েই তিনি জেতেন।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (HT_PRINT)
শুক্রবার দিল্লিতে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাসভবনে প্রার্থী বাছাই সংক্রান্ত একটি বৈঠক হয়। সেখানে অরবিন্দ কেজরিওয়াল ও ভগবন্ত মান ছাড়াও ছিলেন পাঞ্জাবের দলীয় পর্যবেক্ষক মণীশ সিসোদিয়া এবং একাধিক বর্ষীয়ান নেতা। আপের নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে প্রথম প্রার্থীতালিকা চূড়ান্ত করা হয়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী, ৪০ জনের তালিকায় ৩৭ জনই বর্তমান বিধায়ক। অর্থাৎ পূর্বের জয়ী প্রার্থীদেরই উপরেই ফের ভরসা রেখেছে দল। প্রার্থী তালিকা প্রকাশের পর অরবিন্দ কেজরিওয়াল মনোনীত প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে, ভোটের বেশ কিছুদিন আগেই প্রার্থী তালিকা ঘোষণা করার সিদ্ধান্তকে দলের প্রশাসনিক সাফল্যের আত্মবিশ্বাস হিসেবে বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এক্স-এ ভগবন্ত মান লেখেন, 'উম্মীদোয়ারের এই আগাম ঘোষণা আমাদের শক্তিশালী প্রস্তুতি, প্রশাসনিক স্বচ্ছতা এবং বিগত দিনে আমাদের করা জনকল্যাণমূলক কাজের প্রতি দৃঢ় আত্মবিশ্বাসেরই প্রতীক।'
আপের প্রাথী তালিকায় উল্লেখযোগ্য নামগুলির মধ্যে রয়েছেন কোটকাপুরা কেন্দ্র থেকে বিধানসভার স্পিকার কুলতার সিং সান্ধওয়ান, অজনালা থেকে কুলদীপ সিং ধালিওয়াল, অমৃতসর দক্ষিণ থেকে ইন্দরবীর সিং নিজ্জর, মোহালি থেকে কুলবন্ত সিং এবং হোশিয়ারপুর থেকে ব্রাম শঙ্কর শর্মা জিম্পা। বাটালা থেকে আমানশের সিং ওরফে শেরি কালসি এবং লুধিয়ানা পূর্ব থেকে দিলজিৎ সিং গ্রেওয়াল ভোলা-কে প্রার্থী করেছে আপ। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে সঞ্জীব অরোরার নাম। অর্থ তছরুপের একটি মামলায় মে মাসে তাঁকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বর্তমানে গুরুগ্রামের ভোঁডসি জেলে বন্দি তিনি। আপ অবশ্য এই মামলাকে কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছে। ২০২২ বিপুল জনাদেশে পাঞ্জাবের ক্ষমতায় আসীন হয় আম আদমি পার্টি। নিজের কেন্দ্র ধুরি থেকে ৫৮ হাজার ২০৬ ভোটে বিপুল জন সমর্থন পেয়ে জয় পাওয়ার পর পাঞ্জাবের ১৭তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেন ভগবন্ত মান্। ২০২৭ সালের ভোটের আগে কিছুটা হলেও বেকায়দায় আম আদমি পার্টি। এই অবস্থায় দলের ব্যাটন ধরে ফের দলের হাসি চওড়া করতে পারবেন মান্? সেই দিকেই নজর রাজনৈতিক বিশেষজ্ঞদের।
উল্লেখ্য, পাঞ্জাব বিধানসভার ১১৭টি আসনের মধ্যে বর্তমানে ৯৫ জন বিধায়ক রয়েছে আম আদমি পার্টির। পাঞ্জাব বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২০২৭ সালের ১৬ মার্চ। ফলে ২০২৭ সালের ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত ভোটের আনুষ্ঠানিক সূচি বা দিনক্ষণ ঘোষণা করা হয়নি।
Home/News/AAP Punjab Candidates List: ভোট ঘোষণার আগেই পাঞ্জাবে প্রথম প্রার্থীতালিকা প্রকাশ আপ-র, ধুরি থেকেই লড়ছেন মুখ্যমন্ত্রী মান