CJP Protest update: প্রতিবাদ থেকে সাময়িক বিরতি দিপকের,কেন? ওদিকে, কী নিয়ে রাহুলকে তোপ ওয়াংচুকের স্ত্রীর!

গায়ে জ্বর, অসুস্থ দিপকে সাময়িকভাবে বিরতি নিলেন প্রতিবাদস্থল থেকে।  

Published on: Jul 23, 2026, 19:35:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ককরোচ জনতা পার্টি বা সিজেপির ডাকে দিল্লিতে চলছে ধরনা কর্মসূচি। নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবিতে সরব বিক্ষওভকারী যুব-জনতা। তাতে শামিল হয়েছেন অনেকেই। এদিকে, প্রতিবাদের মাঝেই সিজেপির নেতা অভিজিত দিপকে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি প্রতিবাদ সভা থেকে সাময়িক বিরতি নিয়েছেন বলে জানিয়েছেন। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন তিনি। অন্যদিকে, হাসপাতালে ভর্তি থেকে অনশনে রয়েছেন সোনাম ওয়াংচুক। তাঁর স্ত্রী গীতাঞ্জলী আংমো এদিন সরব হন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীদের ধরনার বিরুদ্ধে।

প্রতিবাদ থেকে সাময়িক বিরতি দিপকের,কেন? কী নিয়ে রাহুলকে তোপ ওয়াংচুকের স্ত্রীর!
প্রতিবাদ থেকে সাময়িক বিরতি দিপকের,কেন? কী নিয়ে রাহুলকে তোপ ওয়াংচুকের স্ত্রীর!

এদিন প্রতিবাদ সভা থেকে অসুস্থতার কারণে সাময়িক বিরতি নিয়েছেন সিজেপি নেতা অভিজিৎ দিপকে। তিনি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছেন, ‘গত কয়েক দিন ধরে আমি জ্বর ও তীব্র শরীর ব্যথায় ভুগছি, তবে পেইন কিলার ওষুধ খেয়ে কোনওমতে চালিয়ে নিচ্ছিলাম। আজ যদি আমাকে যন্তর মন্তরে না দেখেন, তবে দয়া করে ক্ষমা করবেন। সুস্থ হয়ে ওঠার জন্য আমার কয়েক ঘণ্টা বিশ্রামের প্রয়োজন। সন্ধ্যার মধ্যেই আমি আবার প্রতিবাদস্থলে ফিরে আসব।’ পোস্টটি দ্রুত সাড়া ফেলে দেয়। তাঁর অসুস্থতা ঘিরে স্বভাবতই অনেকের মধ্যেই উদ্বেগের সঞ্চার হয়েছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে কংগ্রেসের প্রতিবাদ- ধরনার বিরুদ্ধে সরব হয়েছেন অনশনরত সমাজকর্মী সোনাম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলী। ‘ইন্ডিয়া টুডে’-র সাথে এক সাক্ষাৎকারে আংমো বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ দেখানোর পরিবর্তে রাজনৈতিক নেতাদের উচিত ছিল দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। তিনি আরও মন্তব্য করেন যে, ওয়াংচুকের ভাবমূর্তিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, তাঁর মতে, মানুষ আন্তরিক উদ্যোগ এবং কেবল প্রতীকী পদক্ষেপের মধ্যে পার্থক্য বুঝতে সক্ষম। সাক্ষাৎকারে গীতাঞ্জলী বলেন,'প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে আয়োজিত প্রতিবাদে আন্তরিকতার অভাব ছিল। জনসাধারণকে আর বোকা বানানো যাবে না। এটি এখন এক জাগ্রত ভারত। যারা আন্তরিক নয়, যুবসমাজ তাদের ছুঁড়ে ফেলে দেবে।' সংসদ অভিমুখে পদযাত্রার সময় শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপের প্রতিবাদে ২১ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন,৭, লোক কল্যাণ মার্গের কাছে রাহুল গান্ধী ও কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতা অবস্থান কর্মসূচি পালন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার পর রাহুল গান্ধী ও কংগ্রেসের অন্যান্য নেতাদের আটক করার মধ্য দিয়ে এই বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি ঘটে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More