Abhijit Dipke Released: ৫০ হাজারের শান্তি রক্ষা সংক্রান্ত বন্ডে করতে হবে স্বাক্ষর! শর্তসাপেক্ষে জামিন দীপকের

শনিবার স্পেশ্যাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টের নির্দেশে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পাচ্ছেন দীপকে। তাঁকে এক বন্ডে স্বাক্ষর করার নির্দেশ দিয়েছে কোর্ট।

Published on: Oct 17, 2026, 17:46:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

শুক্রবার দিল্লির কনাট প্লেসে অভিজিৎ দিপক দিয়েছিলেন ‘লেহরাদো তিরঙ্গা’ যাত্রার ডাক দিয়েছিলেন সেদিন বিকেল ৫ টায়। ঠিক ৫ টার আগেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও নেতা দীপকেকে আটক করে পুলিশ। তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়, তা নিয়ে ব্যাপক রহস্য ঘনায়। দীপকের টিম দাবি করে, কোনও অজানা স্থানে দীপকেকে নিয়ে যাওয়া হয়। এদিকে, শুক্রবার আটকের পর শনিবারই দীপকে, শর্ত সাপেক্ষে জামিনে পাচ্ছেন মুক্তি। শনিবার স্পেশ্যাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টের নির্দেশে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পাচ্ছেন দীপকে। তাঁকে এক বন্ডে স্বাক্ষর করার নির্দেশ দিয়েছে কোর্ট।

অভিজিৎ দীপকে (Snehal Sontakke)
অভিজিৎ দীপকে (Snehal Sontakke)

জানা গিয়েছে, কোর্টের নির্দেশে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে স্বাক্ষর করার নির্দেশ কোর্ট দিয়েছে দীপকেকে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ১২৬ এবং ১৭০ ধারা অনুযায়ী, দীপকে এক বছর শান্তি বজায় রাখা সহ মুচলেকার (বন্ড) শর্তাবলী মেনে চলতে হবে। এর আগে, শুক্রবার, কনট প্লেসে প্রধান সিজেপির ' লেহরা দো তিরঙ্গা' প্রতিবাদ মিছিলের আগে শুক্রবার দীপকেকে প্রতিরোধমূলক হেফাজতে নেয় দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বিএনএসএস-এর ১২৬ এবং ১৭০ ধারায় মামলা করা হয়েছে। মিছিলের আগে ২০ জনেরও বেশি পুলিশ সদস্য দীপকের বাসভবনে গিয়ে তাঁকে দুটি নোটিশ দেন। এদিন, স্পেশ্যাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের জারি করা দ্বিতীয় নোটিশে দীপকে এবং সিজেপি-র সহ-নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার ওপর আরোপিত বন্ডের শর্তাবলির কথা উল্লেখ করা হয়েছে। এতে পুনর্ব্যক্ত করা হয় যে, এই তিনজনকে পূর্বে প্রতিরোধমূলক হেফাজতে নিয়ে আদালতে হাজির করা হয়েছিল, যেখানে আদালত তাঁদের এক বছরের জন্য শান্তি ও সদ্ব্যবহার বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।

এর আগে, ১০ই অক্টোবর, একটি পরিকল্পিত বিক্ষোভ কর্মসূচির প্রাক্কালে দীপকে, দাস ও রাঙ্কাকে প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয় এবং দিল্লি ক্যান্টনমেন্ট থানা এলাকায় অবস্থিত বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়েছিল।

এদিকে, শুক্রবার আইসা নেত্রী নেহা বোরাকেও আটক করে পুলিশ। পরে শনিবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য, গত কয়েকদিনে সিজেপির আন্দোলনের হাত ধরে সরগরম হয় দিল্লি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলে আন্দোলন। পরবর্তীতে ১৬ অক্টোবর সিজেপি ডাক দেয় ‘লেহরাদো তিরঙ্গা’ যাত্রার। সেই দিনই আটক হন দীপকে ও বোরা।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More