Abhishek Sharma:‘গুরু’ যুবি দিয়েছেন ১২ বল-এ ৫০ করার চ্যালেঞ্জ! শুনে কিউইদের বিরুদ্ধে তাণ্ডব চালানো অভিষেক বললেন..

অভিষেক বলেন,‘আমি এটা আগেও বলেছি যে, আমি সত্যিই জানিনা, সেই সময় তিনি(যুবরাজ) কী ধরনের ক্রিকেট খেলতেন! এটা একফোঁটাও সহজ নয়।’

Published on: Oct 27, 2026, 17:51:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিরুদ্ধে পরপর ৩ টি২০ ম্যাচ জিতে সিরিজে পকেটে পুরে ফেলেছে শ্রেয়স আইয়ারের ভারত। এদিন সিরিজের শেষ ম্যাচে কার্যত মাঠে ‘মারকুটে’ মেজাজে দেখা যায় অভিষেক শর্মাকে। ওয়েলিংটনে এদিনের ম্যাচে পঞ্জাব দা পুত্তর অভিষেকের ঝুলিতে আসে এক ঝকঝকে সেঞ্চুরিও। ৩৮ বল-এ ১১৩ রানের সেই ইনিংস ছিল বাউন্ডারি-খচিত! অভিষেকের এদিনের ইনিংসে অপর প্রান্ত থেকে যোগ্য সঙ্গত দিয়ে ঝড় তুলতে দেখা যায় ১৫ বছরের বৈভবকেও। আর ম্যাচ শেষে এদিন অভিষেকের কাছে প্রশ্ন যায়, তাঁর ক্রিকেট-গুরু যুবরাজ সিংয়ের এক পোস্ট ঘিরে। কী ছিল সেই পোস্টে?

‘গুরু’ যুবি দিয়েছেন ১২ বল-এ ৫০ করার চ্যালেঞ্জ! শুনে কিউইদের বিরুদ্ধে তাণ্ডব চালানো অভিষেক বললেন..AP/PTI(AP10_27_2026_000304A) (AP)
‘গুরু’ যুবি দিয়েছেন ১২ বল-এ ৫০ করার চ্যালেঞ্জ! শুনে কিউইদের বিরুদ্ধে তাণ্ডব চালানো অভিষেক বললেন..AP/PTI(AP10_27_2026_000304A) (AP)

নিউজিল্যান্ডের মাটিতে অভিষেক-ঝড়ে ভর করে ৬ উইকেটে এদিনের ম্যাচে জয় ছিনিয়ে নেয় ভারত। প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন স্যান্টনার। ২২ গজে এরপর ঝড় তুলতে থাকেন কিউই ব্যাটাররা। ৩ উইকেট খুইয়ে ২০ ওভারে তাঁদের সংগ্রহে আসে ১৯৭ রান। এরপর মাঠ কাঁপাতে নামেন অভিষেক ও বৈভব। তাঁজের কব্জির জোরে বাউন্ডারি পার হয় একের পর এক বল। রানের সুনামির সঙ্গে সঙ্গেই একের পর এক রেকর্ডও ভারতের ঝুলিতে আসতে থাকে। ২.২ ওভারেই ভারতের স্কোর ৫০ রান ছুঁয়ে ফেলে। যা অন্যতম এক বিরল রেকর্ড। বৈভবের ব্যাট থেকে আসে ঝকঝকে ৪৫ রান। অন্যদিকে, অভিষেক ৩৮ বল-এ ১১৩ রান করে।সেঞ্চুরি করেই ধ্যান-মুদ্রা পোজ-এ দেখা যায় অভিষেককে, মুখে তখন ‘শিব’ নামের জপ! সেই ভিডিয়োও ভাইরাল! ৯টি বাউন্ডারি এবং ১১টি ছক্কা ছিল তাঁর এই ইনিংসে। স্ট্রাইক রেট ছিল প্রায় ২৯৮। পরে সঞ্জু,শ্রেয়সরা জয় পর্যন্ত বাকি পথটা এগিয়ে দেন ভারতকে!

ম্যাচ শেষে অভিষেকের কাছে প্রশ্ন যায় তাঁর গুরু যুবরাজের পোস্ট নিয়ে। পোস্টে যুবরাজ, অভিষেককে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ১২ বল-এ ৫০ রান করার। ২০০৭ সালে যুবি এই কাণ্ডটি ঘটিয়েছিলেন ২২ গজে।শিষ্যকে সেটাই পার করার চ্যালেঞ্জ জনান যুবরাজ। এই চ্যালেঞ্জের কথা শুনে ম্যাচের পর অভিষেক বলেন,‘আমি এটা আগেও বলেছি যে, আমি সত্যিই জানিনা, সেই সময় তিনি(যুবরাজ) কী ধরনের ক্রিকেট খেলতেন! এটা একফোঁটাও সহজ নয়। আমি বলব, কোনও ব্যাটার এমনটা করতে চাইলে, তা সহজ নয়। চলে গেলাম আর ১২ বল-এ ৫০ করলাম, এমনটা সহজ নয়। এটা একবারই হয়।’ বৈভবকে নিয়ে মন্তব্যে অভিষেক বলেন, ‘ ব্যাটার হিসাবে আমরা কেউই মাইলস্টোনের দিকে যাইনা। আমরা সব সময়ই দলকে জেতাতে চাই। বিশেষত বৈভব.. এখানে এসেছে। এটাই আমাদের প্ল্যান ছিল। আমরা পুরো সিরিজটায় এইটাই করে যেতে চেয়েছি, সেটা ভালোভাবে হয়েছে। ’

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More