Asian Games 2026: এশিয়ান গেমসের মঞ্চে নজর কাড়লেন 'তারকাপুত্র' বেদান্ত, কেমন হল ডেবিউ?

Asian Games 2026: ২১ বছরের এই তরুণ সাঁতারু প্রথমবার দেশের হয়ে এত বড় আন্তর্জাতিক মঞ্চে নেমে নিজের দক্ষতা দেখানোর সুযোগ পেয়েছেন।

Published on: Sep 21, 2026, 14:54:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Asian Games 2026: জাপানের আইচি-নাগোয়ায় শুরু হয়েছে এশিয়ান গেমস ২০২৬। ভারতের পদক অভিযানও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এশিয়ান গেমসের দ্বিতীয় দিনে পদক তালিকায় আরও এগিয়ে গিয়েছে ভারত। সোমবার সাঁতারে ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকের ফাইনালে উঠেছেন শ্রীহরি নটরাজ। ২৫.৩৭ সেকেন্ড সময় করে নবম স্থানে থেকে ফাইনালের টিকিট পেয়েছেন তিনি (Swimming)। ২৫.৪১ সেকেন্ড সময় করে রিজার্ভে রয়েছেন ঋষভ দাস। তবে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ধনুষ সুরেশ এবং ৫০ মিটার ফ্রিস্টাইলে আকাশ মণি ও গিতেশ শাহ ফাইনালে উঠতে ব্যর্থ। এরমধ্যেই এশিয়ান গেমসের মঞ্চে অভিষেক হল অভিনেতা আর মাধবনের ছেলে বেদান্ত মাধবনের (Vedaant Madhavan)।

এশিয়ান গেমসের মঞ্চে নজর কাড়লেন 'তারকাপুত্র' বেদান্ত মাধবন
এশিয়ান গেমসের মঞ্চে নজর কাড়লেন 'তারকাপুত্র' বেদান্ত মাধবন

২১ বছরের এই তরুণ সাঁতারু প্রথমবার দেশের হয়ে এত বড় আন্তর্জাতিক মঞ্চে নেমে নিজের দক্ষতা দেখানোর সুযোগ পেয়েছেন। পুরুষদের ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ভারতীয় দলের হয়ে বেদান্ত মাধবনের সঙ্গে জলে নামেন সজন প্রকাশ, দক্ষন শশিকুমার এবং অনীশ সুনীল কুমার গৌড়া। চারজনের সম্মিলিত পারফরম্যান্সে ভারতীয় দল হিটসে ৭ মিনিট ২৪.৩২ সেকেন্ড সময় করে। তবে ফাইনালে জায়গা করে নেওয়া সম্ভব হয়নি। ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে মোট ১৩টি দল অংশ নিয়েছিল। তাদের মধ্যে ভারতীয় দল শেষ করে নবম স্থানে। নিয়ম অনুযায়ী, সেরা আটটি দল ফাইনালে যাওয়ার সুযোগ পায়। ফলে অল্পের জন্যই ফাইনালের টিকিট হাতছাড়া হয় ভারতের। বেদান্তের কাছে অবশ্য এই অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকল।

রিলেতে অভিযান শেষ হলেও এশিয়ান গেমসে বেদান্ত মাধবনের আরও ইভেন্ট রয়েছে। ২০০ মিটার ফ্রিস্টাইল এবং ২০০ মিটার ব্যাকস্ট্রোকেও তাঁকে দেখা যাবে। আগামী ২৩ সেপ্টেম্বর ২০০ মিটার ফ্রিস্টাইলে নামবেন তিনি। সেখানে হিট পেরিয়ে ফাইনালে জায়গা করে নেওয়াই থাকবে তাঁর অন্যতম লক্ষ্য। বেদান্ত ইতিমধ্যেই আন্তর্জাতিক পর্যায়ে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। তবে এশিয়ান গেমসের মতো বড় মঞ্চের চাপ এবং অভিজ্ঞতা একেবারেই আলাদা। প্রথম ইভেন্টে ফাইনালে উঠতে না পারলেও এই অভিজ্ঞতা তাঁকে পরবর্তী ইভেন্টগুলিতে আরও ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করতে পারে। ফলে আগামী প্রতিযোগিতাগুলিতে তাঁর পারফরম্যান্সের দিকে নজর থাকবে। ভারতের ক্রীড়াপ্রেমীরাও তাকিয়ে থাকবেন আর মাধবনের ছেলের পরবর্তী লড়াইয়ের দিকে।