Advisory for Indians in Iran: আমেরিকার সাথে যুদ্ধ আসন্ন? ভারতীয়দের ইরান ছাড়ার পরামর্শ দূতাবাসের

ভারতীয় দূতাবাসের তরফ থেকে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে (+989128109115; +989128109109; +989128109102; +989932179359)। এরই সঙ্গে একটি ওয়েবসাইটের (https://www.meaers.com/request/home) উল্লেখ করে ইরানে বসবাসরত সকল ভারতীয়কে রেজিস্টার করতে বলা হয়েছে।

Published on: Feb 23, 2026, 13:13:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আমেরিকার সাথে ইরানের যুদ্ধের সম্ভাবনা যেন ক্রমেই আরও প্রবল হয়ে উঠছে। এই আবহে ভারতীয়দের ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হল। এর আগে জানা গিয়েছে, ২৬ ফেব্রুয়ারি ফের একবার আলোচনার টেবিলে বসার কথা ইরান এবং আমেরিকার। ইতিমধ্যেই ওমানের তরফ থেকে সেই কথা নিশ্চিত করা হয়েছে। তবে এরই মধ্যে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধের সম্ভাবনা যেন ক্রমেই বাড়ছে। এই আবহে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস একটি পরমার্শমূলক বিজ্ঞপ্তি জারি করেছে। এর আগে যুদ্ধের আশঙ্কা তৈরি হওয়ায় গত জানুয়ারিতেও ইরানে থাকা ভারতীয়দের দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

ভারতীয়দের ইরান ছাড়ার পরামর্শ দিল দূতাবাস (AFP)
ভারতীয়দের ইরান ছাড়ার পরামর্শ দিল দূতাবাস (AFP)

ভারতীয় দূতাবাসের তরফ থেকে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে (+989128109115; +989128109109; +989128109102; +989932179359)। এরই সঙ্গে একটি ওয়েবসাইটের (https://www.meaers.com/request/home) উল্লেখ করে ইরানে বসবাসরত সকল ভারতীয়কে রেজিস্টার করতে বলা হয়েছে। এদিকে ইরানে বাস করা ভারতীয়দের উদ্দেশে দূতাবাসের বার্তা, ইমিগ্রেশন সংক্রান্ত নথি, পাসপোর্ট, পরিচয়পত্র এবং ভ্রমণের জন্য প্রয়োজনীয় বাকি কাগজপত্র সর্বক্ষণ নিজের কাছে রাখবেন এবং প্রস্তুত থাকবেন। এর পাশাপাশি কোনও জরুরি পরিস্থিতিতে পড়লে যেন সঙ্গে সঙ্গে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়, তার জন্যেও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

রিপোর্ট অনুযায়ী, মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক মার্কিন সেনা রয়েছে বর্তমানে। আমেরিকার দু'টি বিমানবাহী রণতরী, শতাধিক যুদ্ধবিমান, এক ডজন যুদ্ধজাহাজ আছে ইরানের কাছাকাছি। ওপেন সোর্স ট্র্যাকিং দেখা গিয়েছে যে, ১৫০টিরও বেশি কার্গো ফ্লাইট অস্ত্র এবং গোলাবারুদ বহন করে নিয়ে গিয়েছে মধ্যপ্রাচ্যে। বেশ কয়েকটি এফ-২২, এফ-৩৫ এবং এফ-১৬ যুদ্ধবিমানকে ওই এলাকার দিকে যেতে দেখা গেছে। এরই সঙ্গে বেশ কয়েকটি জ্বালানী ভরানোর ট্যাঙ্কার বিমানও দেখা গেছে। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে থাকা সৈনিকদেরও সরিয়ে নেওয়া হচ্ছে সেখান থেকে। মার্কিন হামলা হলে ইরানের পালটা জবাবের আশঙ্কাতেই এই পদক্ষেপ আমেরিকা করছে বলে মনে করা হচ্ছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More