Rashid Khan: কাবুলে হামলাকে 'যুদ্ধাপরাধ' আখ্যা দিয়ে পাকিস্তানকে তোপ, রাষ্ট্রসংঘের কাছে তদন্তের আবেদন রশিদ খানের

কাবুলে পাক হামলাকে 'যুদ্ধাপরাধ' আখ্যা দিয়ে রাষ্ট্রসংঘের কাছে তদন্তের আবেদন জানান রশিদ। এই ঘটনায় দুঃখপ্রকাশ করে রশিদ বলেন, তিনি আফগান মানুষের পাশে আছেন। রশিদের কথায়, এই হামলায় বিভাজন এবং একে অপরের প্রতি ঘৃণা আরও বাড়ছে। পাশাপাশি তিনি দাবি করেন, এই ক্ষত সেরে ফের উঠে দাঁড়াবে আফগানিস্তান।

Published on: Mar 17, 2026, 08:48:41 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কাবুলে পাকিস্তানি হামলার কড়া নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। এই হামলাকে 'যুদ্ধাপরাধ' আখ্যা দিয়ে রাষ্ট্রসংঘের কাছে তদন্তের আবেদন জানান রশিদ। এই ঘটনায় দুঃখপ্রকাশ করে রশিদ বলেন, তিনি আফগান মানুষের পাশে আছেন। রশিদের কথায়, এই হামলায় বিভাজন এবং একে অপরের প্রতি ঘৃণা আরও বাড়ছে। পাশাপাশি তিনি দাবি করেন, এই ক্ষত সেরে ফের উঠে দাঁড়াবে আফগানিস্তান।

কাবুলে পাক হামলাকে 'যুদ্ধাপরাধ' আখ্যা দিয়ে রাষ্ট্রসংঘের কাছে তদন্তের আবেদন জানান রশিদ।
কাবুলে পাক হামলাকে 'যুদ্ধাপরাধ' আখ্যা দিয়ে রাষ্ট্রসংঘের কাছে তদন্তের আবেদন জানান রশিদ।

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে রশিদ লেখেন, 'কাবুলে পাকিস্তানি বিমান হামলায় সাধারণ মানুষ হতাহত হয়েছেন। এই খবরে আমি গভীরভাবে মর্মাহত। ইচ্ছাকৃতভাবে হোক বা ভুলবশত, সাধারণ মানুষের বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান বা চিকিৎসা পরিকাঠামোর ওপর হামলা করা যুদ্ধাপরাধ। মানব জীবনের প্রতি এই চরম অবহেলা, বিশেষ করে পবিত্র রমজান মাসে... এটা অত্যন্ত জঘন্য এবং গভীরভাবে উদ্বেগজনক। এটি কেবল বিভেদ ও ঘৃণাকেই উস্কে দেবে। আমি রাষ্ট্রসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোর কাছে আবেদন করছি, এই সাম্প্রতিক নৃশংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা হোক। এই কঠিন সময়ে আমি আমার আফগান জনগণের পাশে আছি। আমরা এই ক্ষত সারিয়ে তুলব এবং একটি জাতি হিসেবে আমরা ঘুরে দাঁড়াব। আমরা সবসময়ই তা করি। ইনশাআল্লাহ।'

উল্লেখ্য, সোমবার গভীর রাতে আফগানিস্তানে বড় ধরনের হামলা চালিয়েছে পাকিস্তান। কাবুলের এক হাসপাতালে আছড়ে পড়ে পাকিস্তানি মিসাইল। এর জেরে মৃত্যু হয়েছে অন্তত ৪০০ জনের। জখম আরও কমপক্ষে ২৫০ জন। তালিবান সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পাকিস্তানি হামলায় হাসপাতালের একটা বড় অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে বলে দাবি করেছে তালিবান সরকার। সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্স হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এটি আফগানিস্তানের সীমান্ত লঙ্ঘন। তিনি বলেন, নিহত ও আহতদের বেশিরভাগই মাদকাসক্তির কারণে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি অবশ্য হাসপাতালে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, 'কাবুলের কোনও হাসপাতালে হামলা করা হয়নি। যেখানে অভিযান চালানো হয়েছে, সেখানে গোলাবারুদ মজুদ রাখা হত। সন্ত্রাসবাদীদের যেখান থেকে সাহায্য করা হত, সেই জায়গাগুলিকে নিশানা করা হয়েছে।' উল্লেখ্য, এই দফায় টানা তিন সপ্তাহ ধরে চলছে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার এই সংঘাত।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More