Afghanistan:পাকিস্তানকে জোর ধাক্কা দিয়ে বাণিজ্য ক্ষেত্রে আফগানিস্তান ধরল ভারতের ‘বন্ধু’ দেশের হাত! বড় চুক্তি সম্পন্ন

আফগানিস্তানের প্রধান বাণিজ্যিক সঙ্গী হিসাবে পাকিস্তানের নাম উঠে আসে। সেই প্রেক্ষাপটে এবার ভারতের ঘনিষ্ঠ বন্ধু রাশিয়ার সঙ্গে তাবড় বাণিজ্যিক চুক্তি সম্পন্ন করে ফেলল কাবুল।

Published on: Nov 13, 2026, 07:45:38 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

আফগানিস্তানের সঙ্গে তার প্রতিবেশী পাকিস্তানের সম্পর্কে চিড় ধরেছে বেশ কিছুটা সময় ধরে। এমনকি গত কয়েক মাসে দুই দেশের সশস্ত্র সংঘাতের ঘটনাও ঘটেছে। সেই সংঘাতের জেরে দুই দেশের সম্পর্কে ফাটল ক্রমশ চওড়া হয়েছে। একটা সময়, আফগানিস্তানের সবচেয়ে বড় বাণিজ্য সঙ্গী ছিল পাকিস্তান। সেই বাণিজ্য ক্ষেত্রে পাকিস্তানকে ধাক্কা দিয়ে এবার রাশিয়ার সঙ্গে বড় চুক্তি সম্পন্ন করে ফেলল আফগানিস্তান।

পাকিস্তানকে জোর ধাক্কা দিয়ে বাণিজ্যে আফগানিস্তান ধরল ভারতের ‘বন্ধু’ দেশের হাত!.(Afghanistan Foreign Ministry via AP) (Afghanistan Foreign Ministry via)
পাকিস্তানকে জোর ধাক্কা দিয়ে বাণিজ্যে আফগানিস্তান ধরল ভারতের ‘বন্ধু’ দেশের হাত!.(Afghanistan Foreign Ministry via AP) (Afghanistan Foreign Ministry via)

ভৌগলিক দিক থেকে আফগানিস্তানের নিকটতম প্রতিবেশী পাকিস্তান। এতকাল ধরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও জোরদার ছিল। আফগানিস্তানের প্রধান বাণিজ্যিক সঙ্গী হিসাবে পাকিস্তানের নাম উঠে আসে। সেই প্রেক্ষাপটে এবার ভারতের ঘনিষ্ঠ বন্ধু রাশিয়ার সঙ্গে তাবড় বাণিজ্যিক চুক্তি সম্পন্ন করে ফেলল কাবুল। ১০৩ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি অনুসারে, রাশিয়ার থেকে আটা, ময়দা, রান্নার তেল, ওষুধ কিনবে আফগানিস্তান। অন্যদিকে, আফগানিস্তান থেকে তাজা ফল, বিশেষত বেদানা সহ বেশ কিছু জিনিস আমদানি করবে রাশিয়া। জানা যাচ্ছে, দুই দেশের মধ্যে মোট ১৫ টি চুক্তি সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, এককালে আফগানিস্তান জুড়ে ছিল মার্কিন সেনার দাপট। আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরে যেতেই সেখানে ক্ষমতা দখল করে ফেলে তালিবানরা। বর্তমানে আফগানিস্তান তালিবান শাসনের অধীনে। আর সেই তালিবান সরকারের সঙ্গেই রাশিয়া সম্পন্ন করল এই চুক্তি।

রাশিয়ার উপমুখ্যমন্ত্রী আলেক্সি ওভারচুক ও আফগানিস্তানের অর্থ সম্পর্কিত তালিবানি মন্ত্রী আবদুল গনি বরাদর এই চুক্তি সম্পন্ন কালে সেখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আফগানিস্তান, ধীরে ধীরে তার চেনা বাণিজ্য পথকে প্রসারিত করার লক্ষ্যে হাঁটছে। সেই সূত্র ধরেই রাশিয়ার সঙ্গে সেদেশের এই চুক্তি। কূটনৈতিক দিক থেকে রাশিয়া, আফগানিস্তানের মধ্যে এই চুক্তি ইসলামাবাদের পক্ষে খুব একটা স্বস্তির বার্তা দিচ্ছে না। উল্লেখ্য, সদ্য রাশিয়া থেকে ৭০ জন প্রতিনিধিকে নিয়ে রাশিয়ার উপমুখ্যমন্ত্রী আলেক্সি ওভারচুক আফগানিস্তানের মাটিতে পা রাখেন। এই ৭০ বাণিজ্যিক প্রতিনিধিদের অনেকের সংস্থাই ইতিমধ্যেই আফগানিস্তানে বাণিজ্যিকভাবে সক্রিয়, আবার অনেকে আফগানিস্তানের বাজারে ঢুকতে চেষ্টা করছে। রাশিয়ার মতো তাবড় দেশের আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি, নিঃসন্দেহে, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি বড় দিক।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More