Zombie Drug Video: 'এবার ট্রোলাররা বলবে...,' মাদক বিতর্কে বিরোধীদের তোপ হরভজনের, সত্যতা নিশ্চিত পুলিশের

Zombie Drug Video: পাঞ্জাবে মাদক সমস্যা সংক্রান্ত বিষয়টিকে হাতিয়ার করে ভগবন্ত মান সরকারের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ শানাচ্ছে বিরোধী দলগুলি। অন্যদিকে, আম আদমি পার্টি (AAP) রাজ্যজুড়ে মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের কঠোর প্রশাসনিক পদক্ষেপের খতিয়ান তুলে ধরছে।

Published on: Aug 24, 2026, 22:13:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Zombie Drug Video: ভারতে কী ফের হানা ‘জম্বি ড্রাগ’-এর? সম্প্রতি প্রাক্তন ক্রিকেটার এবং রাজ্যসভার বিজেপি সাংসদ হরভজন সিং (Harbhajan Singh) একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ফের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে হরভজন সিং। তবে আগের বিভ্রান্তির পর এবার পাঞ্জাব পুলিশ নিশ্চিত করেছে, বিজেপি সাংসদের শেয়ার করা ভিডিও ফুটেজটি পাঞ্জাবের লুধিয়ানার জাগরাঁয়ের।

মাদক বিতর্কে বিরোধীদের তোপ হরভজন সিংয়ের (PTI)
মাদক বিতর্কে বিরোধীদের তোপ হরভজন সিংয়ের (PTI)

ঘটনার সূত্রপাত একটি ভিডিও থেকে। সেখানে জগরাঁও ব্রিজের নিচে এক যুবককে মাদক সেবন করতে দেখা যায়। এই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেন হরভজন সিং। পাঞ্জাব পুলিশ জানিয়েছে, ফুটেজটি পুরনো হতে পারে, তবে ভিডিওতে দৃশ্যমান ওই যুবককে গত ১২ আগস্ট লুধিয়ানা পুলিশ গ্রেফতার করেছে। ভিডিও ক্লিপটি মূলত এক্সে (X) পোস্ট করেছিলেন বিজেপি নেতা রভনীত সিং বিট্টু। সেই পোস্টটি উদ্ধৃত করে হরভজন সিং সমালোচকদের তীব্র নিশানা করেন এবং বলেন যে এবার তথাকথিত 'পেইড ট্রোল'-রা হয়তো দাবি করে বসবে যে জগরাঁও ব্রিজটিও রাজস্থানে অবস্থিত! হরভজনের এই প্রতিক্রিয়া মূলত কয়েক দিন আগের এক বিতর্কের প্রেক্ষাপটে এসেছে। এর আগে রাজস্থানের একটি ভিডিওকে পাঞ্জাবের ঘটনা বলে শেয়ার করার অভিযোগে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। পরবর্তীতে ফ্যাক্ট-চেক করে দেখা যায়, সেই ক্লিপটি রাজস্থানের শ্রী গঙ্গানগরের ছিল।

পাঞ্জাবে মাদক নিয়ে তুঙ্গে শাসক-বিরোধী তরজা

পাঞ্জাবে মাদক সমস্যা সংক্রান্ত বিষয়টিকে হাতিয়ার করে ভগবন্ত মান সরকারের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ শানাচ্ছে বিরোধী দলগুলি। অন্যদিকে, আম আদমি পার্টি (AAP) রাজ্যজুড়ে মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের কঠোর প্রশাসনিক পদক্ষেপের খতিয়ান তুলে ধরছে। গত ১১ আগস্ট হরভজন সিং একটি ভিডিও শেয়ার করে দাবি করেছিলেন যে পাঞ্জাবের যুবসমাজ এর চেয়ে ভালো ভবিষ্যৎ পাওয়ার যোগ্য। সেই ভিডিওতে দু’জন যুবককে রাস্তায় অস্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং সোশ্যাল মিডিয়ায় অনেকে সেটিকে 'জম্বি ড্রাগ'-এর প্রভাব বলে দাবি করেন। তবে আপ নেতৃত্ব ও পাঞ্জাব পুলিশ দ্রুত জানায় যে সেই ভিডিওটি রাজস্থানের শ্রী গঙ্গানগরের, যার সঙ্গে পাঞ্জাবের কোনও যোগ নেই। সেই সময় আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ তুলে কড়া আক্রমণ করেছিলেন। একই সঙ্গে পাঞ্জাবের অর্থমন্ত্রী হরপাল সিং চিমা হরভজনকে 'বিজেপির মিথ্যা প্রচারের মাধ্যম' বলে অভিযোগ করে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন।