হাসিনার দিল্লির ইভেন্টে দেখা গিয়েছিল, সেই সাকিবকে দেশে ফেরানো নিয়ে এবার কী ভাবছে তারেকের বাংলাদেশ?

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের ক্রিকেটার শাকিব উল হাসান বলেন, 'আমি যদি সরকারের থেকে ক্লিয়ারেন্স পাই যে সেখানে আমার নিরাপত্তা নিশ্চিত রয়েছে, তাহলে আমি আনন্দের সঙ্গে ফিরে যাব।'

Published on: Aug 7, 2026, 22:24:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সদ্য ৫ আগস্ট দিল্লিতে এক অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ইভেন্টে তাঁর কণ্ঠস্বর শোনা যায়। তবে কনফারেন্সে দেখা যায় বেশ কয়েকজনকে। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক শাকিব উল হাসান। হাসিনার ইভেন্টে তাঁকে দেখা যেতেই বাংলাদেশে শাকিবের বাড়িতে পড়ে বোমা। যদিও শাকিব দেশের বাইরে। তবে এবার কি ফিরবেন! তা নিয়ে ক্রিকেটার যেমন নিজে মুখ খুলেছেন, তেমনই বাংলাদেশের তারেক সরকারের ক্রীড়ামন্ত্রীও তা নিয়ে মুখ খুলেছেন।

হাসিনার ইভেন্টে দেখা গিয়েছিল, সেই সাকিবের দেশে ফেরা নিয়ে এবার কী ভাবছে ঢাকা?
হাসিনার ইভেন্টে দেখা গিয়েছিল, সেই সাকিবের দেশে ফেরা নিয়ে এবার কী ভাবছে ঢাকা?

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের ক্রিকেটার শাকিব উল হাসান বলেন, 'আমি যদি সরকারের থেকে ক্লিয়ারেন্স পাই যে সেখানে আমার নিরাপত্তা নিশ্চিত রয়েছে, তাহলে আমি আনন্দের সঙ্গে ফিরে যাব, কোর্টের মামলারও মুখোমুখি হব, আর যা করার তাই করব।' প্রসঙ্গত, শাকিব উল হাসানের বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে একটি খুনের মামলাও রয়েছে। এদিকে, ক্রিকেট থেকে অবসররের রাস্তায় এখনও হাঁটেননি শাকিব। ২০২৭ সালের একদিনের ক্রিকেটের বিশ্বকাপে শাকিবকে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে কি না, তা নিয়েও রয়েছে জল্পনা। এরই মাঝে দিল্লির হাসিনার ইভেন্টে ভার্চুয়াল মাধ্যমে দেখা যায় শাকিবকে।

ক্রিকেট প্রসঙ্গে শাকিব বলেন, ‘আমি এখনও বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছি। নিজের ভালো লাগছে, এখনও খেলাটা উপভোগ করছি, ভালোও খেলছি। কিন্তু... এই মুহূর্তে বয়স আর আমার পক্ষে নেই। তাই খুব বেশি অপেক্ষা করতে পারব না।’ সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, শাকিব বলেন, ২০২৪ সালে একবার অন্তর্বর্তী সরকারের নিরাপত্তার আশ্বাসে তিনি দেশে ফেরার উদ্দেশে বিমানে উঠেছিলেন। বিমানবন্দরের লাউঞ্জ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফোন করে যাত্রার বিষয়টি নিশ্চিতও করেন। কিন্তু যাত্রাপথেই তাকে ফিরে যেতে বলা হয়। পরে তিনি দুবাইয়ে নেমে সেখান থেকে নিউইয়র্কে ফিরে যান, যেখানে তিনি স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে লং আইল্যান্ডে বসবাস করেন। এছাড়াও শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এক সোশ্যাল মিডিয়া পোস্টও শাকিবের দেশে ফেরার পথে অন্তরায় হয়, বলেও দাবি করে বহু মিডিয়া রিপোর্ট। সেই প্রেক্ষাপটে শাকিব বলছেন, ‘বাংলাদেশে ঢুকতে না দেওয়ার মানদণ্ড এটা কীভাবে হতে পারে, আমি বুঝি না।’

এদিকে, হাসিনা ইভেন্টের পর বাংলাদেশের তারেক সরকার, শাকিবকে দেশে ফেরানো নিয়ে কী ভাবছে! সেই প্রসঙ্গে, তারেক সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন,‘তার (সাকিবের) দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই।’ আমিনুল বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থানে তিনি ছিলেন, সেখান থেকে সরে গিয়ে যখন রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন, তখন আমার মনে হয় না তাঁর দেশে ফিরে আসার কোনও সুযোগ আছে। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।’

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More