India Vs Pakistan U19 Asia Cup: ছেলে আর্যবীররা জিততেই শেওয়াগের পোস্ট! বীরুকে সৌরভ কী লিখলেন?এল PMর শুভেচ্ছাবার্তাও

প্রধানমন্ত্রী মোদী তাঁর শুভেচ্ছাবার্তায় লেখেন, ‘আজকের দুর্দান্ত পারফরম্যান্স এবং পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৬ জয় করার জন্য আমাদের তরুণ ক্রিকেটারদের নিয়ে আমি অত্যন্ত গর্বিত।’

Published on: Nov 14, 2026, 21:44:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

২০২৬ অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপ কার্যত পাকিস্তানের গ্রাস থেকে ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেটের পরবর্তী প্রজন্মের দল!রুদ্ধশ্বাস ১ বল-এ ৩ রান যখন দরকার, সেই সময় মোহিত উলভার অনবদ্য বাউন্ডারি ভারতকে এনে দিয়েছে কাঙ্খিত জয়। পাকিস্তানের ৩৩৭ টপকে যাওয়ার চ্যালেঞ্জকে মাথায় রেখে স্নায়ুর যুদ্ধে ফের একবার ভারত ২২ গজে ম্যাজিক দেখিয়েছে! আর এমন রুদ্ধশ্বাস জয়ের পর গোটা দেশ উচ্ছ্বসিত। দেশের অনুর্ধ্ব ১৯ পুরুষ ক্রিকেটদলকে ঘিরে উঠে আসছে শুভেচ্ছার বন্যা!

ছেলে আর্যবীররা জিততেই শেওয়াগের পোস্টে কার 'জলওয়া'র স্তুতি? এল PMর শুভেচ্ছাবার্তা
ছেলে আর্যবীররা জিততেই শেওয়াগের পোস্টে কার 'জলওয়া'র স্তুতি? এল PMর শুভেচ্ছাবার্তা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয় নিয়ে ভারতের অনুর্ধ্ব ১৯ দলকে শুভেচ্ছা জানিয়ে লেখেন,‘ভারতীয় ক্রিকেটের জন্য একটি অসাধারণ দিন!আজকের দুর্দান্ত পারফরম্যান্স এবং পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৬ জয় করার জন্য আমাদের তরুণ ক্রিকেটারদের নিয়ে আমি অত্যন্ত গর্বিত। তাদের এই সাফল্য অনেক তরুণকে অনুপ্রাণিত করবে।দলের আগামী প্রচেষ্টার জন্য অনেক শুভকামনা।’

এশিয়া কাপে ভারতের অনুর্ধ্ব ১৯ দলে চলতি বছরে আলাদা করে কৌতূহল তৈরি হয়েছিল বীরেন্দ্র শেহওয়াগের পুত্র আর্যবীর ও রাহুল দ্রাবিড়ের পুত্র অন্বয়কে ঘিরে। উইকেটের পিছনে থেকে অন্বয় যেমন তাঁর পারফরম্যান্স চালিয়ে গিয়েছেন, তেমনই ব্যাট হাতে বাবার মতোই ঝোড়ো ব্যাটিং সিরিজে উপহার দিয়েছেন আর্যবীর। ম্যাচের সেরার শিরোপাও জিতে নিয়েছেন আর্যবীর শেহওয়াগ। ম্যাচের শেষে তাঁকে যখন সঞ্চালক জিজ্ঞাসা করেন, আর্যবীরের সঙ্গে তাঁর বাবার ম্যাচের পর কথা হয়েছে কি না, আর্যবীর উত্তরে জানান তখনও কথা হয়নি, তবে তিনি পরে কথা বলবেন। এদিকে, ছেলে আর্যবীরের টিমের এমন রুদ্ধশ্বাস জয়ের দিন বীরেন্দ্র শেহওয়াগ নিজের স্টাইলে লিখলেন শুভেচ্ছাবার্তা। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা এক পোস্টে লেখেন,‘কী ম্যাচ! কী অসাধারণ সমাপ্তি! অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ৩৩৮ রান তাড়া করে পাকিস্তানকে হারানোটা অসাধারণ দৃঢ়তার পরিচায়ক। লক্ষ্যের ৮০, আর্যাবীরের ৫৮, এবং তারপর যখন আমাদের একটি অলৌকিক ঘটনার প্রয়োজন ছিল, তখন মনাল চৌহান ও মোহিত উলভার ‘জলওয়া’। কী এক অবিশ্বাস্য জয়। এই তরুণ চ্যাম্পিয়নদের নিয়ে আমি গর্বিত!’ বীরেন্দ্র শেহওয়াগ যে সময় ভারতীয় ক্রিকেটের আন্তর্জাতিক মঞ্চ কাঁপিয়েছেন, সেই সময়ের অনেকটা জুড়েই ভারতের ক্যাপ্টেন হিসাবে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘দাদা’ সৌরভের সঙ্গে ২২ গজে বীরেন্দ্র শেহওয়াগের তাবড় সমীকরণে বহু ম্যাচ ভারত পকেটে পোড়ে। সেই সৌরভও এদিন নিদের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি আর্যবীরদের জয়ে! ভারতের অনুর্ধ্ব ১৯ টিমকে শুভেচ্ছা জানাতে গিয়ে বীরেন্দ্র শেহওয়াগকে উল্লেখ করে এক পোস্ট করেন সৌরভ। সৌরভ তাঁর পোস্টে লেখেন, ‘সাবাশ ভারত অনূর্ধ্ব-১৯ দল.. অসাধারণ পারফরম্যান্স.. তরুণ শেহবাগ.. কী দুর্দান্ত একটা টুর্নামেন্টই না সে কাটিয়েছে.. দলের বাকি সদস্যরাও.. বীরু নিশ্চয়ই খুব গর্বিত!’ উল্লেখ্য, আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ মোহিত উলভা। দশ নম্বরে ব্যাট করতে নেমে, শেষ ওভারে যিনি ১ বল-এ ৩ রানের টার্গেট নিয়ে ৪ মেরে দেশকে জিতিয়েছেন। ২৬ বল-এ অপরাজিত ৪৯ রান তাঁর আজকের ব্যাটিং স্কোর। গুজরাটের সৌরাষ্ট্রের এক গ্রামে টেনিস বল দিয়ে এই ক্রিকেটারের যাত্রা শুরু হয়। প্রথমে স্পিনার পরে মিডিয়াম পেসার হিসাবে উঠে আসেন মোহিত। ব্যাটিংএ তাঁর দক্ষতা আজ প্রমাণ করে দিয়েছেন মোহিত। রবীন্দ্র জাদেজার কোচ মহেন্দ্রাশিস চৌহান, মোহিত উলভারও কোচ।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More